বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২২শে মার্চ ২০২৪ বিকাল ০৪:১১
৩২৮
প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে সম্পর্ক নষ্টের চেষ্টাকে বিএনপির ‘পাগলামি আর অবাস্তব কর্মকাণ্ড’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (২২ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি কতটা দেউলিয়া আর বেপরোয়া হলে প্রতিবেশী রাষ্ট্র ভারতকে বর্জন করে সম্পর্ক নষ্ট করার অপচেষ্টা করছে! বঙ্গবন্ধু হত্যার পর ভারতের সঙ্গে বৈরিতার কারণে এদেশেরই বেশি ক্ষতি হয়েছে। একটা রাজনৈতিক দল কতটা দেউলিয়া হলে, কতটা অবিবেচক হলে প্রতিবেশী রাষ্ট্রকে বয়কটের মতো কথা বলতে পারে। এটা পাগলামি আর অবাস্তব কর্মকাণ্ড ছাড়া কিছু নয়।
তিনি বলেন, যারা ভারতীয় পণ্য বয়কট করবে, বাংলাদেশের মানুষ তাদের বয়কট করবে। জাতীয় স্বার্থেই ভারতের সঙ্গে এদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। প্রতিবেশী দেশের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে, সম্পর্ক তৈরির মাধ্যমে সুবিধা আদায় করা সম্ভব।
ওবায়দুল কাদের দাবি করেন, নির্বাচনে না আসার ভুলের খেসারত দিতে গিয়ে উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপাচ্ছে বিএনপি। মির্জা ফখরুলসহ বিএনপির প্রায় সব নেতাই জেল থেকে বেরিয়েছে। তারপরও তাদের বিবৃতির শেষ নেই।
তবে বিএনপির এমন আচরণেও ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কোনো ঘাটতি হবে না বলে দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
তিনি বলেন, বিএনপির আন্দোলনের জবাব আওয়ামী লীগ ঠান্ডা মাথায় দিয়েছে। হাঁটুভাঙা কোমরভাঙ্গা দল নিয়ে আওয়ামী লীগের কোনো ভাবনা নেই।
সুত্র জাগো
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ
বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন
বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী
আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত