অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

আবারও উপজেলা চেয়ারম্যান হয়ে ভোলার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই : উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে মার্চ ২০২৪ রাত ১১:১১

remove_red_eye

৩৬৯

মো: ইসমাইল : আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার ২২মার্চ নিজামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ভোলা সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
এসময় পূর্ব ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহরাওয়ার্দী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোশারফ হোসেন ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,নির্বাচন আসন্ন।ঈদের পর জোরে সোরে মাঠে নামতে হবে।গত ১০ বছর ধরে আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে আপনাদের সেবায় নিয়জিত আছি। উপজেলা চেয়ারম্যানের চেয়ারে থাকাকালীন ভোলা-১ আসনের সংসদ সদস্য আমার নেতা তোফায়েল আহমেদের নির্দেশে আপনাদের এ ইউনিয়নের জন্য কাজ করে গেছি।কিছু কাজ করতে পেরেছি ।কিছু পারিনি।যে কাজ গুলো অসম্পূর্ণ আছে সে কাজগুলো যেনো উপজেলা চেয়ারম্যান হিসেবে আগামীতে সম্পূর্ণ করতে পারি এই দোয়া আপনাদের কাছে কামনা করছি।যেহেতু এ নির্বাচনে কোনো প্রতীক নেই সেহেতু আপনারা দলমত নির্বিশেষে আমাকে বিজয়ী করার লক্ষ্য নিয়ে কাজ করে যাওয়ার জন্য আহবান জানাই।
তিনি আরো বলেন,আমি আপনাদের দোয়ায় কঠিন একটি রোগ থেকে সুস্থ হয়ে এসেছি।এ জন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা সবসময় থাকবে।এ নির্বাচনে আপনারা আপনাদের আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে আমার সম্পর্কে বলবেন।আপনারা আমার জন্য মাঠে কাজ করলে বিজয় সুনিশ্চিত বলে আমি মনে করি।পরে সকলের কাছে  দোয়া কামনা করে তার বক্তব্য শেষ করেন।
এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে হাজার হাজার নেতাকর্মী ও সাধারন মানুষের ঢল নামে।সবাই দলমত নির্বিশেষে স্বতঃস্ফূর্ত ভাবে এ অনুষ্ঠানে অংশ নেন।

এসময় অনুষ্ঠানে পূর্ব ইলিশা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান হাছনাইন আহমেদ হাছান মিয়া,সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাকির হোসেন তালুকদার, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন,পূর্ব ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মিয়া হোসেন,মোস্তফা মিয়া সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পদে থাকা বর্তমান ও সাবেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...