অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোলা বিচ্ছিন্ন চরে তরমুজ চাষিদের পাশে জেলা প্রশাসক

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে মার্চ ২০২৪ রাত ১০:৪০

remove_red_eye

৩৫৬

জুন্নু রায়হান : ভোলা সদর উপজেলার ভেলুমিয়ার বিচ্ছিন্ন চর আহাম্মদে তিনশত একর জমিতে তরমুজের চাষ করেছেন চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পারবফলন হয়েছে। তাই গতকাল শনিবার দুপুরে চরে গিয়ে সরজমিন পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান। এসময় তরমুজ চাষের সমস্যা ও সম্ভাবনা নিয়ে চাষিদের সাথে মতবিনিময় করেন তিনি।

মতবিনিময়কালে চাষিরা জানান আবহাওয়া অনুকূলে থাকায় এবছর ফলন বেশ ভাল হয়েছে। চাষিরা লাভবান হবেন। তবে চাষিদের চেয়ে মধ্যসত্ত¡ভোগীরাই বেশি লাভবান হচ্ছে বলে তাদের আলোচনায় উঠে আসে।

এসময় ভেলুমিয়ার এই চরে পানি সেচের জন্য কৃষকদের দাবির প্রেক্ষিতে ড্রেনেজ ব্যবস্থা চালু করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।

মতবিময় কালে চাষিরা অভিযোগ করেন, বিচ্ছিন্ন এই চরে  কতিপয় চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী এসে হানা দেয়। কৃষকদের কাছ থেকে জবরদস্তি টাকা আদায় করে এবং তাদের গরু ছাগল চুরি করে নিয়ে যায়। চিহ্নিত এসব সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান।

এসময় জেলা প্রশাসক উপস্থিত চাষিদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আগামী ২০৪০ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। বিশেষ করে  কৃষকদের উন্নয়নেও বিভিন্ন প্রকল্প গ্রহণ করছে সরকার। তিনি বলেন, সরকারি কর্মচারীদের মত সাধারণ জনগণের জন্যও পেনশন স্কিম চালু করা হয়েছে। এসময় জেলা প্রশাসক চাষিদেরকে বাল্য বিয়ে রোধ এবং সন্তানদেরকে স্কুলে পাঠানোর পরামর্শ দিয়েছেন।

চরে তরমুজ খেত পরিদর্শনের সময় জেলা প্রশাসকের সাথে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল,  উপজেলা কৃষি কর্মকর্তা এ.এফ.এম শাহাবুদ্দিন, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম মাস্টারসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

আরও...