অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোলায় মহানবী (সা.) কে কটুক্তিকারীর সর্বোচ্চ বিচারের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে মার্চ ২০২৪ বিকাল ০৪:৫৭

remove_red_eye

৪৭৫

এইচ আর সুমন : ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার এক হিন্দু ধর্মাবলন্বী বসু দাস কর্তৃক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হজরত মুহাম্মদ (স.) ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা.) কে নিয়ে বিষোদগার ও কুরুচিপূর্ণ অবমাননাকর মন্তব্য করার প্রতিবাদে ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের ডাকে সংগঠনের সভাপতি মাওলানা  আব্দুর রহমান খান তালুকদার সাহেবের সভাপতিত্বে খলিফাপট্রি মসজিদ চত্বরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল এবং বসু দাস কে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। 
 
বৃহস্পতিবার যোহরের নামাজের শেষে শহরের খলিফাপট্টি জামে মসজিদ সামনে থেকে  ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে এই প্রতিবাদ সভা ও  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।ঘণ্টাব্যাপী প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে কর্মসূচিতে সর্বস্তরের মানুষ অংশ নেয়।
 
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সহ সভাপতি আলহাজ্ব মাওলানা মুফতী ইয়াছিন নবীপুরী। ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের সম্পাদক এবং ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম। দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন। ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান মোমতাজী। সহ সভাপতি আলহাজ্ব মুফতি আহাম্মদ উল্লাহ। ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক ও মুখপাত্র মাওলানা মুহাঃ মিজানুর রহমান। ভোলা জেলা ঈমান আকিদা সংরক্ষণ কমিটির সভাপতি ও খলিফাপট্রি জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ মুজির উদ্দিন। ভোলা জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি  আলহাজ্ব মাওলানা মীর মোঃ বেলায়েত হোসেন। ভোলা জেলা জাতীয় ইমাম সমিতির সম্পাদক ও মুসলিম ঐক্য পরিষদের সদস্য মাওলানা আব্বাছ উদ্দিন। 
 
বক্তাগন বলেন বিগত কয়েক বছর ধরে ভোলায় কিছু উগ্রপন্থি হিন্দু ধর্মাবলন্বী কর্তৃক আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ( স.) কে নিয়ে বিষোদগার ও কুরুচিপূর্ণ মন্তব্য করে যাচ্ছে যার কারনে ধর্মভীরু মানুষের মনে তীব্র ক্ষোভ সৃষ্টি হচ্ছে। মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে বার বার এই ধরনের আঘাত উদ্দেশ্য প্রনোদিত। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্তের দেশ। ৯২ ভাগ মুসলমানের দেশে এমন ঘটনা সারা বিশ্বের মুসলমানদেরকে ব্যথিত ও ক্ষু্দ্ধ করেছে।
 
ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের  নেতারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন।

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

আরও...