বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯শে মার্চ ২০২৪ রাত ১১:২৫
৫২৬
ভোলায় পিআইবি আয়োজিত ৩ দিন ব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ
মোঃ ইসমাইল : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী ও ভোলা -১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, সাংবাদিকদের সত্য প্রকাশের মধ্য দিয়ে এ দেশ আরো এগিয়ে যাবে। দেশের উন্নয়নে সাংবাদিকরা বড় ভ‚মিকা রাখেন বলে আমি বিশ্বাস করি । প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে মর্যাদাশীল রাষ্ট্র পরিনত হয়েছে।বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলেও বিশ্বাস করেন রাজনীতির বর্ষিয়ান এ নেতা।
শুক্রবার বিকেলে ভোলায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট ( পিআইবি) আয়োজিত ৩ দিন ব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি । এ সময় উপস্থিত সাংবাদিকরা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের প্রতি কৃতজ্ঞতা জানান।
সভাপতির বক্তব্যে পিআইবি'র মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, সমাজে সাংবাদিকদের অনেক দায়িত্ব রযেছে। অপসাংবাদিকতা দায়িত্বোধকে বিচ্যুত করে। অপ-সাংবাদিকতা টিকে না, টিকে থাকতে পারে না। এ সময় আরো বক্তব্য রাখেন, অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রেসক্লাব সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান, বিশেষ অতিথি ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল গফুর, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু। সঞ্চালনায় ছিলেন পিআইবির প্রশিক্ষণ সমন্বায়ক শাহেআলম সৈকত। বেসিক ও ইনডেফথ সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণে জেলার ৭ উপজেলার ৩৫ জন গনমাধ্যমে র প্রতিনিধি অংশ নেয়। এ প্রশিক্ষণ শুরু হয় বুধবার। অপর দিকে দ্বিতীয় ব্যাচে মোবাইল জার্নালিজম বিষয়ে প্রশিক্ষণ শুরু হবে আজ শনিবার।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত