অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

৩ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি খুলনার জুটমিলের আগুন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা এপ্রিল ২০২৪ রাত ০৮:৫৭

remove_red_eye

২৯১

শত কোটি টাকা ক্ষতির দাবি

খুলনার রূপসা উপজেলার সালাম জুটমিলের পাটগুদামের আগুন ভয়াবহ আকার ধারণ করেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বুধবার (৩ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে জাবুসা চৌরাস্তা মোড় এলাকায় অবস্থিত সালাম জুটমিলের ৩ নম্বর গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে প্রায় শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মিল কর্তৃপক্ষ।

এলাকাবাসী জানান, বিকেলে সালাম জুট মিলের ৩ নম্বর গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের দুটি গুদামে ছড়িয়ে পড়ে। এসময় গুদামে কর্মরত শ্রমিকরা আত্মরক্ষার্থে গুদাম থেকে বের হয়ে আসেন।

প্রতিষ্ঠানের ম্যানেজার বশির আহম্মেদ জানান, ৩ নম্বর গুদামে অবস্থিত একটি মেশিনে যান্ত্রিক ত্রুটির কারণে শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে ১ ও ২ নম্বর গুদামেও আগুন ছড়িয়ে পড়ে।

৩ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি খুলনার জুটমিলের আগুন

জুট মিলের স্বত্বাধিকারী এম এম এ সালাম জানান, তিনটি গুদামে উৎপাদিত পণ্য ছিল ৭৫০ টন, যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা। কাঁচাপাট ছিল ১৩০০ টন, যার আনুমানিক মূল্য প্রায় ২০ কোটি। সবমিলিয়ে প্রায় শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের বিরুদ্ধে অভিযোগ করে এম এম এ সালাম বলেন, টিম আন্তরিকতার সঙ্গে কাজ করছে না। তারা রুমের ভেতরে প্রবেশ না করে বাইরে থেকে দায়সারাভাবে আগুন নেভানোর চেষ্টা করছেন।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (খুলনা) ফারুক হোসেন শিকদার বলেন, আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস তাদের সাধ্যমতো চেষ্টা করছে। তবে প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা না থাকায় তিনি মালিকের বিরুদ্ধে অভিযোগ করেন।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে খুলনা, রূপসা, বাগেরহাট অঞ্চল থেকে ১১টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

সুত্র জাগো

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

আরও...