অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

ভোলায় শপথ নিলেন তিন ইউপি চেয়ারম্যান

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা এপ্রিল ২০২৪ রাত ০৮:৪৭

remove_red_eye

৩০৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার চরফ্যাশন ও মনপুরা উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৪ এপ্রিল)দুপুর  সাড়ে  ১২টার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আরিফুজ্জামান নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।
এরা হলেন চরফ্যাশন উপজেলার  চর মানিকা  ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন রাসেল,মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আমানত উল্ল্যাহ আলমগীর,মনপুরা উপজেলার নবগঠিত ইউনিয়ন কলাতলি ইউনিয়নের  চেয়ারম্যান
মোহাম্মদ আলাউদ্দিন হাওলাদার ।  
শপথ অনুষ্ঠানে ভোলার স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোহাম্মদ কায়সার খসরু সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মো.আবদুল মমিন টুলু ওঅতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশিদ।  
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন। 
শপথ অনুষ্ঠানে বক্তারা নব নির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্য করে বলেন, ইউনিয়নের প্রতিটি জনগনের কাছে সরকারি সহায়তা সঠিকভাবে পৌঁছে দিতে হবে। ইউনিয়ন থেকে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধসহ সকল ধরনের অপরাধ দমনে কাজ করতে হবে। তাহলেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে মানুষের প্রত্যাশা পুরণ হবে। 
শপথ বাক্যপাঠের পরে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের  পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা  জানানো হয়। 
গত ৯ মার্চ ভোলার চরফ্যাশন উপজেলার চর মানিকা ও মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়ন ও নব গঠিত কলাতলী  ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ তিনটি ইউনিয়নেই কোন ধরনের দলীয় প্রতীক ছাড়া স্বতন্ত্র প্রার্থী পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। 
আদিল হোসেন তপু

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...