বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৫ই এপ্রিল ২০২৪ বিকাল ০৩:৫৭
৪২৫
বিএনপি নেতা তারেক রহমান দেশের শান্তির পরিবেশ নষ্ট করতে চায় বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
তিনি বলেন, লন্ডনে পলাতক তারেক রহমান ওই দেশের রাজপ্রাসাদে বসে দেশের শান্তির পরিবেশ বিনষ্ট করতে চায়। দেশের মানুষকে শান্তিতে থাকতে দিতে চায় না। তার বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। সতর্ক থেকে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে ঢাকা-১৩ আসনের মোহাম্মদপুর বিহারি ক্যাম্পে উর্দুভাষীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদসামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নানক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সুখী-সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে। আর জনগণের প্রতি যাদের কোনো দায়িত্ব-কর্তব্য নেই, সেই বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী ইফতার পার্টি বর্জন করে সেই অর্থ গরিব-দুখী মানুষের মাঝে পৌঁছে দিচ্ছেন। তখন বিএনপি নেতাকর্মীরা ইফতার পার্টির নামে জনগণের সঙ্গে তামাশা শুরু করেছে।
তিনি বলেন, দ্রব্যমূল্যের কারণে মানুষ যখন কিছুটা অসুবিধায় ভুগছে তখন এই আসনের আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে একটি করে সুলভমূল্যের বাজারের ব্যবস্থা করা হয়েছে। যাতে করে রমজানে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিস মানুষের ঘরে পৌঁছানো যায়। বাইরের বাজারে গরুর মাংস ৭০০-৮০০ টাকা হলেও এসব বাজারে তা পাওয়া যাচ্ছে মাত্র ৬৫০ টাকায়। নিত্যপ্রয়োজনীয় প্রতিটি জিনিস তুলমূলক কম দামে মানুষকে সরবরাহ করা হচ্ছে। রমজানজুড়ে এই আসনের মানুষ সব সুবিধা পাবেন।
বিহারিদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের পুনর্বাসনের যে ওয়াদা আমি দিয়েছিলাম, আমাদের প্রধানমন্ত্রী শিগগির আপনাদের পুনর্বাসন করবেন ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে জনগণের জন্য। জনগণের সব প্রয়োজনে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা পাশে থাকে। প্রধানমন্ত্রীর উপহার জনগণের ঘরে ঘরে পৌঁছে দেওয়া উচিত। যদি আমরা সেটা সঠিকভাবে করতে না পারি তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে যারা এসেছেন আপনারা এই উপহারের জন্য বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। রোজা রেখে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাইবেন, আমাদের এটাই চাওয়া।
এসময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, উত্তর সিটির ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সুত্র জাগো
গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ
আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার
ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান
৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস
আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী
এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা
ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’
বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত