অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোলায় আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই এপ্রিল ২০২৪ রাত ১১:৫৭

remove_red_eye

২৮৯

তোফায়েল আহমেদ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে

মলয় দে : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোলায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী ৩০ টি পরিবারের মাঝে সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ ও ভোলা জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ হয়েছে।
রবিবার ৭ এপ্রিল বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে  ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের একটি আশ্রয়ণ প্রকল্পে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি  জেলা প্রশাসক আরিফুজ্জামান ৩০ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন। এসময়  বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন,আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী পরিবারগুলো বাংলাদেশ সরকারের অগ্রাধীকারের একটি নাম।আপনাদেরকে এখানে পুনর্বাসন  করা হয়েছে। আমরা মনে করি আপনাদের অভাব দূর্ভোগ এখনো কেটে উঠেনি। বাংলাদেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এই সময়ে আপনারা যেন সাধারণ মানুষদের মতোই সুন্দরভাবে ঈদটি প্রতিপালন করতে পারেন তাই এই কারনেই ঈদ উপহার আপনাদের সামনে নিয়ে এসেছি।

অপর দিকে একই অনুষ্ঠানে ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ এর পক্ষ থেকে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী ৩০ টি পরিবারের মাঝে নগদ অর্থ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব তুলে দেন। এ সময় মইনুল হোসেন বিপ্লবসহ দলীয় নেতারা আশ্রয়ণে বসবাসকারীদের ঘরে ঘরে গিয়ে খোঁজ খবর নেন। ।  এ সময় মইনুল হোসেন বিপ্লব বলেন, গত কয়েক বছরের নেয় এবারও  প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র মানুষদের ঈদ উৎসব উদযাপনের জন্য উপহার সামগ্রি পাঠিয়েছেন।  একই সঙ্গে আপনাদের প্রিয় নেতা তোফায়েল আহমেদ তার ব্যক্তগত তহবিল থেকে আপনাদের জন্য আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন। আপনারা প্রধানমন্ত্রী ও আপনাদের প্রিয় নেতার জন্য দোয়া করবেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল এর সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন,আলমগীর হোসাইন সহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

আরও...