অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় বিয়ে বাড়ির মালামাল নিয়ে নসিমন খাদে, চালক নিহত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:১৯

remove_red_eye

৫০৩

শফিক খাঁন/মোঃ ইসমাইল: ভোলায় বিয়ে বাড়িতে ডেকরেটরের মালামাল বহন কারী গাড়ি (নসিমন) চেসিস ছিরে ছিটকে পরে খাদে। এঘটনায় গাড়ির উপরে থাকা গাড়িটির সহকারী চালক মো. জাহাঙ্গীর (৪৫) গুরুতর আহত অবস্থায় ঘটনা স্থলে মারা যায়। এতে গাড়িতে থাকা আরও দু'জনকে আহত অবস্থায় ভোলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে । আজ শনিবার (১৩ই এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর রাজাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দাইমুদ্দিন রাড়ির ছেলে।জাহাঙ্গীর এক সময় স্থানীয় শান্তির হাট বাজারে জিলাপি দোকান করতেন। প্রত্যক্ষ্যদর্শি মো. তুহিন ফকির জানান গাড়িটি বিয়ে বাড়িতে ডেকরেটরের মালামাল বহন করে যাচ্ছিল। এমতাবস্থায় ১৬০ নং শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কের উপরে এশে গাড়িটির চেসিস ভেঙ্গে গেলে চালক ছিটকে পরেগেলেও গুরুতর আহত হয় সহকারী চালক। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটতম পল্লী চিকিৎসক ডাকলে ততক্ষণে ঘটনা স্থলেই মারা যায় জাহাঙ্গীর। নিহতের বিষয়ে ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া জানান, আমরা খবর পেয়েছি ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। পরবর্তী আইনি ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...