অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় বাংলা নববর্ষ বরণে আনন্দ উৎসবে মানুষের ঢল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই এপ্রিল ২০২৪ বিকাল ০৫:২৫

remove_red_eye

৪২১

বর্ণাঢ্য শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতালেন শিল্পীরা

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় মঙ্গল শোভাযাত্রা, আলোচনাসভা ও প্রভাতী সঙ্গীতসহ সকাল থেকে রাত পর্যন্ত নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলা নববর্ষকে বরণ করা হয়েছে। এ সময় কয়েক হাজার বিভিন্ন বয়সী শিশু নারী পুরুষের ঢল নামে। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বনার্ঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া কৃষ্টি সংস্কৃতি তুলে ধরা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এতে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি,শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র- ছাত্রী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন। পরে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যায়ল মাঠে নববর্ষ বরণ অনুষ্ঠানের সভাপতি ভোলা জেলা প্রশাসক প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান, ভোলা পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, বিশিষ্ট কবি নাসির আহমেদ, ভোলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহামুদ,সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, ভোলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান। আলোচনা শেষে  ভোলা জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা নাচ, গান ও কবিতা পরিবেশন করেন। এসময় পান্থা ভাত,মাছভাজা,ভর্তার পরিবেশন করা হয়। এ ছাড়াও সন্ধ্যায় একই মঞ্চে দেশ বরেণ্য শিল্পীদের মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনা কয়েক হাজার দর্শক শ্রোতাদের মাতিয়ে তোলেন। এ সময় সরকারি স্কুল মাঠ প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...