অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় থিয়েটায়ের বৈশাখী উৎসব অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:৫০

remove_red_eye

৩৭১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : জমকালো আয়োজনের মধ্য দিয়ে ভোলায় অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ভোলা থিয়েটারের বৈশাখী উৎসব। এবারের আয়োজনে ঐতিহ্য, উৎসব আর আবহমান বাঙালি সংস্কৃতি ফুটে ওঠে শিল্পীদের পরিবেশনায়।

প্রতি বছরের মতো এবারের আয়োজনেও নৃত্য ও সুরের মূর্ছানায় মুগ্ধ ছিলেন দর্শকরা। সোমবার (১৫ এপ্রিল) রাতে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে এ বৈশাখী উৎসবের আয়োজন করা হয়। একই মাঠে জেলা প্রশাসনের বর্ষবরণ উৎসবের একদিন পর এমন আয়োজন থাকায় উৎসবে মাতোয়ারা ছিলেন দর্শকরা।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা, বিশেষ অতিথির বক্তব্য দেন ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির। সভাপতিত্ব করেন ভোলা থিয়েটারের সভাপতি নাসির লিটন। সংগীত শিল্পী তালহা তালুকদার বাঁধনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, সম্পাদক অমিতাভ অপু।
বৈশাখী উৎসবের এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল 'হৃদয়পুরে কথায়-সুরে' 'থাকুক সারা বছরজুড়ে'। সাংস্কৃতিক অঙ্গনের মানুষ ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার হাজারো মানুষ এ উৎসবে উপস্থিত ছিলেন।

হাতের মুঠোয় হাজার বছর-আমরা চলেছি সমানে এ স্লোগানকে সামনে রেখে দ্বীপের এ ঐতিহ্যবাহী সংগঠনটি প্রায় দুই যুগের বেশি সময় ধরে সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপাক সুনাম কুড়িয়েছে। শুধু জেলা নয়, জাতীয় পর্যায়েও মঞ্চনাটক ও নাচ-গানে প্রশংসিত হয়েছে সংগঠনটি।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...