অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

ভোলা থেকে ঢাকাগামী কর্ণফুলী -৩ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ড

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে এপ্রিল ২০২৪ বিকাল ০৩:০৪

remove_red_eye

৪০৭

যাত্রীদের অবর্ননীয় দুর্ভোগ
 
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা থেকে ঢাকাগামী এমভি কর্ণফুলী -৩ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে মেঘনা নদীর চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় যাত্রীদের প্রাণ বাঁচাতে একটি চরে তাদের নামিয়ে দেয়া হয়েছে। এখন পর্যন্ত কোন প্রাণহানির ঘটনা না ঘটলেও যাত্রীদের অবর্ননীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।
লঞ্চে থাকা যাত্রীরা জানান, ভোলার ইলিশাঘাট থেকে প্রায় ৮/৯ শ যাত্রী নিয়ে এম ভি কণফুলী -৩ লঞ্চ সকাল সাড়ে আটটার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। লঞ্চ টি দুই ঘণ্টা চলার পর হঠাৎ মধ্য মেঘনায় ইঞ্জিন রুমে আগুন ধরে ধোঁয়া বের হতে থাকে। এ খবর ছড়িয়ে পড়লে যাত্রীরা ভয়ে আতংকে লঞ্চের ভিতরে দিগ্বেদিক ছুটাছুটি ও চিৎকার করতে থাকে। লঞ্চ স্টাফরা নদী থেকে পানি তুলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে আগুনে লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে থাকে। চালক লঞ্চ টি কোন মতে চাঁদপুর এলাকায় একটি চরের কাছে গেলে যাত্রীরা আগুন থেকে রক্ষা পেতে লাফিয়ে পড়ে নদীর তীরে আশ্রয় নেয়। এসময় শত শত যাত্রী পানিতে ভিজে রোদে পুড়ে তীব্র তাপদাহে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে নারী শিশু বৃদ্ধ ও অসুস্থ রোগীরা পড়ে চরম বিপাকে।  কণফুলী লঞ্চের  ভোলা অফিসের কর্মকর্তা লিটন জানান, তাদের লঞ্চের আগুন এখন নিভানো হয়েছে।  দুর্ঘটনা কবলিত লঞ্চে যাত্রীদের চাঁদপুরে হরিনা এলাকা থেকে তাদের অপর লঞ্চ কর্ণফুলী ৪ ও ১১ তে উদ্ধার করে ঢাকায় পৌঁছে দেয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত লঞ্চের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায় নি। আগুনে ক্ষতিগ্রস্ত লঞ্চটি কে অন্য একটি লঞ্চ টেনে ঢাকায় নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...