অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

চলে গেলেন প্রবীণ আইনজীবী সৈয়দ আশরাফ হোসেন লাভু : তোফায়েল আহমেদের শোক প্রকাশ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:০০

remove_red_eye

৩২২

মলয় দে : পৃথিবীর মায়া ত্যাগ করে  সবাইকে কাদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ভোলার প্রবীণ আইনজীবী, পিপি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ  আশরাফ হোসেন লাভু। মৃত্যুর সময় তার বয়স ছিলো ৭৮ বছর। শনিবার সন্ধ্যায় ভোলা যোগীরঘোল সংলগ্ন তার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তার  মৃত্যুতে পরিবার সহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা যায়, এডভোকেট আশরাফ হোসেন লাভু দীর্ঘদিন লিভার সিরোসিস রোগে ভুগছিলেন।গত কয়েক সপ্তাহ যাবত এ সমস্যা তীব্র আকার ধারন করে।এমন পরিস্থিতিতে বেশ কিছুদিন যাবত তিনি শয্যাশয়ী ছিলেন। শনিবার সন্ধ্যায় নিজ বাড়িতে সবাইকে কাঁদিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি ভোলা জেলা আওয়ামী লীগের একজন সক্রিয় নেতা ছিলেন।দীর্ঘদিন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন।তার এমন মৃত্যুতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য,সাবেক মন্ত্রী ও ভোলা -১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ গভীর শোক প্রকাশ করেন। এছাড়াও ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব সহ দলটির অন্যান্য নেতৃবৃন্দরা শোক প্রকাশ করে তার আত্মার মাগফেরাত কামনা করেন । এছাড়াও গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান,ভোলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক বাংলার কন্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান ও প্রেস ক্লাবের সম্পাদক অমিতাভ অপুসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
এদিকে পেশাগত দিক থেকে তিনি একজন দক্ষ আইনজীবী ছিলেন।দীর্ঘ দিন পিপি হিসেবে কাজ করেছেন।তার এমন মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির আইনজীবীরা গভীর শোক প্রকাশ করেছেন।
পেশাগত দিক ছাড়াও ব্যক্তিগত জীবনে তিনি খুব সৎ ও পরোপকারী ও সদালাপী ব্যক্তি ছিলেন।তার মৃত্যুর খবরে  ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল পেশার মানুষ মর্মাহত।তাকে শেষবারের মতো একবার দেখার জন্য ভীর জমিয়েছেন তার বাড়িতে।
পারিবারিক জীবনে ২ পুত্র ও ২ কন্যা সন্তানের পিতা ছিলেন তিনি। ভোলা আব্দুর রব মাধ্যমিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ  ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সাফিয়া খাতুন তার স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, আজ রবিবার দুপুর ২ টা ঈদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে যোগীরঘোলে তাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...