অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় রাষ্ট্রীয় মর্যাদায় প্রবীণ আইনজীবী লাভুর দাফন সম্পন্ন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে এপ্রিল ২০২৪ রাত ১০:৫১

remove_red_eye

৪৬৭

ভালো মানুষ কর্মে বেঁচে থাকেন : তোফায়েল আহমেদ

বাংলার কন্ঠ প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সবেক মন্ত্রী ও ভোলা -১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ভালো মানুষ তাদের কর্মে বেঁচে থাকেন। মানুষ তাদের স্মরণ রাখেন। আওয়ামী লীগকে সংগঠিত করতে লাভু'র অবদান রয়েছে। ভোলায় রোববার দুপুরে জেলা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সিনিয়র আইনজীবী, পাবলিক প্রসিক্রিউটর (পিপি) এডভোকেট সৈয়দ আশরাফুল হোসেন লাভুর জানাজাকালে ঢাকা থেকে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন তোফায়েল আহমেদ এমপি। এ সময় রাষ্ট্রিয় মর্যাদায় সম্মান জানানো হয় । সম্মান জানান জজকোর্টের বিচারক বৃন্দ, আইনজীবী ও মুক্তিযোদ্ধা সংসদ । পরে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য ভোলার প্রবীণ আইনজীবী, পিপি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ  আশরাফ হোসেন লাভু( ৭৮ ) শনিবার সন্ধ্যায় ভোলা যোগীরঘোল সংলগ্ন তার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তার মৃত্যুতে পরিবার সহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। পরিবার সূত্রে জানা যায়, এডভোকেট আশরাফ হোসেন লাভু দীর্ঘদিন লিভার সিরোসিস রোগে ভুগছিলেন।গত কয়েক সপ্তাহ যাবত এ সমস্যা তীব্র আকার ধারন করে।এমন পরিস্থিতিতে বেশ কিছুদিন যাবত তিনি শয্যাশয়ী ছিলেন। শনিবার সন্ধ্যায় নিজ বাড়িতে সবাইকে কাঁদিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ভোলা জেলা আওয়ামী লীগের একজন সক্রিয় নেতা ছিলেন।দীর্ঘদিন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন। এদিকে পেশাগত দিক থেকে তিনি একজন দক্ষ আইনজীবী ছিলেন।দীর্ঘ দিন পিপি হিসেবে কাজ করেছেন। পেশাগত দিক ছাড়াও ব্যক্তিগত জীবনে তিনি খুব সৎ ও পরোপকারী ও সদালাপী ব্যক্তি ছিলেন।তার মৃত্যুর খবরে  ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল পেশার মানুষ মর্মাহত। পারিবারিক জীবনে ২ পুত্র ও ২ কন্যা সন্তানের পিতা ছিলেন তিনি। ভোলা আব্দুর রব মাধ্যমিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সাফিয়া খাতুন তার স্ত্রী।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...