মো: ইয়ামিন
প্রকাশিত: ২৩শে এপ্রিল ২০২৪ রাত ০৯:৫৫
৪৬২
মোঃ ইয়ামিন : ভোলায় তীব্র তাপদাহে সাধারন মানুষকে একটু প্রশান্তি ও স্বস্তি দেয়ার জন্য ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছেন ভোলার কয়েকজন সাধারন যুবক। আজ মঙ্গলবার দুপুরে ভোলা সদরের পানের আড়ৎ এলাকাসহ বেশ কয়েকটি স্থানে তাদেরকে পানি বিতরণ করতে দেখা যায়।
ইসরাফিল ইসলাম আদর ও অভিজিৎ দত্ত এবং আবিদ হাসান নামে এই তিন যুবক পানি বিতরণের মতো এমন ব্যাতিক্রমী উদ্যোগ নেন। তারা তিনজনেই শিক্ষার্থী।

গরমে সাধারন মানুষের কষ্ট লাগব করতে নিজস্ব উদ্যোগে এ পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে বলে জানান কয়েকজন যুবকের মধ্যে থাকা একজন ইসরাফিল ইসলাম আদর। সে আরো জানান, এমন গরমে সামান্য পানি বিতরণ করে যদি মানুষের পাশে দাড়াতে পারি এতে নিজের কাছেই ভালো লাগে। মানুষ মানুষের পাশে দাড়াবে এটাইতো মানবিকতা। তাই এ চিন্তা থেকে তার নিজের জমানো টাকা দিয়ে এ ধরনের উদ্যোগ নিয়েছেন বলে জানান এ ব্যাতিক্রমী উদ্যোগ নেয়া যুবক।
তপ্ত দুপুরে সাধারণ মানুষ, পথচারী,ট্রাফিক পুলিশ,রিকশা চালক,বিভিন্ন দোকানদার সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে এ পানি ও স্যালাইন বিতরণ করা হয়। এসময় সাধারণ মানুষ সহ সকলে এমন উদ্যাোগকে সাধুবাদ জানান।
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত