অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি পালিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে এপ্রিল ২০২৪ রাত ০৮:৪১

remove_red_eye

৪৭৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : তীব্র তাপদাহ থেকে বাঁচতে  ও টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী ভোলায় ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। 
বৃহস্পতিবার  (২৫ এপ্রিল)দুপুর  ১ টার দিকে  ভোলা সরকারি কলেজ প্রঙ্গনে 
ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান  আহমেদ এবং সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ হিমেল নেতৃত্বে ভোলা কলেজ ক্যাম্পাসের বিভিন্ন  চত্বরে ১০০ গাছ রোপণের মাধ্যমে  কর্মসূচি শুরু করা হয়। এ সময় জেলা ছাত্রলীগ,উপজেলা ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।  
ভোলা জেলা  ছাত্রলীগ সভাপতি রাইহান আহমেদ  বলেন, বাংলাদেশ ছাত্রলীগ ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে ভোলা জেলার বিভিন্ন উপজেলা ও কলেজে  বৃক্ষ  রোপণের মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়। ভোলা জেলায় ১৩ হাজার বৃক্ষ রোপন করা হবে  বলে জানান। 
 ভোলা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ  হিমেল বলেন,
জলবায়ু পরিবর্তনজনিত কারণে দেশব্যাপী তীব্র তাপপ্রবাহে জীবন যাত্রায় বিরুপ প্রভাব পড়েছে। কঠিন হয়ে পড়েছে জীবিকা নির্বাহ করা। কঠিন এই পরিস্থিতিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা ভোলাতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...