বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:৪১
৩২৬
জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস আগামীকাল। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে সুস্থ শ্রমিক, শোভন কর্মপরিবেশ, গড়ে তুলবে স্মার্ট বাংলাদেশ’। প্রতি বছরের মতো জাতীয় পর্যায়ে এবারও সারাদেশে বিভিন্ন কর্মসূচির মাদ্যমে দিবসটি পালন করছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২০০৩ সাল থেকে আন্তর্জাতিক শ্রম সংস্থা ২৮ এপ্রিল এই দিবসটি পালন করে আসছে।
‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নীতিমালা ২০১৩’ অনুযায়ী বাংলাদেশ সরকার বিশ্বের শ্রমজীবী মানুষের সাথে সংহতি প্রকাশ ও কর্মক্ষেত্রে স্বাস্থ্যসম্মত নিরাপদ পরিবেশ সম্পর্কে সমন্বিত সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২৮ এপ্রিল পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস পালনের সিদ্ধান্ত নেয়। সে সিদ্ধান্ত মোতাবেক ২০১৬ সাল থেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় জাতীয়ভাবে পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন করছে। এবছর জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৩ উদযাপনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং এর অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর নানা কর্মসূচি হাতে নিয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
আজ দুপুরে শ্রম প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী এমপি শ্রম অধিদপ্তরের ভবনে এক সংবাদ সম্মেলনে দিবসটির কর্মসূচি তুলে ধরে এক সংবাদ সম্মেলন করে। দিবসটি উপলক্ষে আগামীকাল সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁও এলাকায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে।
আগামীকাল সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি)তে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় দেশের ১২টি সেক্টরের ২৯টি কারখানা ও প্রতিষ্ঠানকে গ্রীণ ফ্যাক্টরী অ্যাওয়ার্ড-২০২৩ প্রদান করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
জাতীয় পর্যায়ে উদযাপিত দিবসটি উপলক্ষে সারাদেশে জেলা পর্যায়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর শ্রমঘন এলাকায় প্রচারণামূলক ট্রাক শো, স্মরণিকা প্রকাশ, লিফলেট বিতরণ, সড়কদ্বীপ সজ্জিতকরণ, টিভি টক’শো, টিভি স্ক্রলবার্তা, টিভি প্রামাণ্যচিত্র, সচেতনতামূলক ভিডিও প্রস্তুতকরণ, মোবাইলে ক্ষুদেবার্তা প্রেরণ, জাতীয় দৈনিকগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ,সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা ও হেলথ ক্যাম্প আয়োজনসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী এমপি ও শ্রম প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করবেন শ্রম মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন।
সুত্র বাসস
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ভোলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় টানা বর্ষণ ও জলাবদ্ধতায় ফসল রাস্তাঘাট ও ঘর বাড়ির ব্যাপক ক্ষতি
ভোলায় নারী আইনজীবীর ওপর হামলার অভিযোগ
ভোলায় পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত
ভোলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মনপুরায় প্রাথমিকে বৃত্তি পেলেন যুগান্তর সাংবাদিকের কণ্যা
চরফ্যাশনে পরীক্ষা কেন্দ্রে হামলা ভাংচুরের অভিযোগে মামলা
চরফ্যাশনে বিপজ্জনক চায়না রিং জালে দেশীয় মাছ বিলুপ্তির পথে
তজুমদ্দিনে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
ভোলায় প্রাথমিক বৃত্তিতে সেরা দুটি সরকারি উচ্চ বিদ্যালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক