বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩০শে এপ্রিল ২০২৪ বিকাল ০৫:২০
৩৪৫
ঝালকাঠি সদর উপজেলার বিশিষ্ঠ সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক গত রাত সোয়া ১১ টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান (আমুস)’ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাজস্ব বিভাগের ডেপুটি কমিশনার আল-আমিন মৃদুলের বাবা।
আব্দুল খালেকের বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ৫ ছেলে ও ৫ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।
আজ সকাল ১১ টায় ঝালকাঠি সদর উপজেলার সাওরাকাঠি গ্রামের জামে মসজিদে নামাজে জানাজা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই বীর মুক্তিযোদ্ধার প্রতি পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম মরহুমের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেককে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাজ্জাদ হোসেন, প্রেসিডিয়াম সদস্য পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ কাজী সাইফুদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগ অর্থ ও পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য জোবায়দা হক অজন্তা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান শাহিন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সুত্র বাসস
পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ : স্পিকার
বিশাল কর্মক্ষম জনগোষ্ঠীই আমাদের সবচেয়ে বড় সম্ভাবনা: রাষ্ট্রপতি
কেবল একটি নয়, অনেক ব্যাংকে কী ঘটেছে, তদন্ত হচ্ছে: অর্থমন্ত্রী
বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১
দেশে ফিরলেই কারাগারে যেতে হবে হাসিনাকে: চিফ প্রসিকিউটর
ইরান ও যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধ করে শান্তির পথ খোঁজার আহ্বান বিএনপির
জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশব্যাপী বিএনপি’র এক দিনের শোক
সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের ইন্তেকাল
সরকারি ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক