অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় অসহায় মানুষকে কোস্টগার্ডের স্বাস্থ্য সেবা


হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ৩০শে এপ্রিল ২০২৪ বিকাল ০৫:২৬

remove_red_eye

৪৪৮

হাসনাইন আহমেদ মুন্না : ভোলা সদর উপজেলায় পাঁচ শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে ৫৫০ জন অসহায় ও দুস্থ মানুষকে চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা প্রদান করেন দক্ষিণ জোনের সিনিয়র মেডিকেল অফিসার গাইনোকোলজিস্ট সার্জন লেফটেন্যান্ট কমান্ডার ইয়াসমিন আক্তার ও মেডিসিন স্পেশালিষ্ট সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মো. জাহিদুল ইসলাম। স্টাফ অফিসার (অপারেশন) সালাউদ্দিন রশিদ তানভীরসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। বিনামূল্যে এই স্বাস্থ্যসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ।
কোস্টগার্ড জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্টগার্ড উপকূল ও চরাঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে আসছে। দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে আসছে। যার ধারাবাহিকতায় আজকের এই কার্যক্রম।





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...