অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলা সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইউনুসের মতবিনিময় সভা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা মে ২০২৪ রাত ১০:২৯

remove_red_eye

৮৩৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে  চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক  মোহাম্মদ ইউনুছ  প্রতীক বরাদ্দের পর ভোলা পৌরসভার ৩ নং ওয়ার্ডবাসীদের নিয়ে  এক মত বিনিময় সভা করেছেন।  বৃহস্পতিবার বিকালে ভোলা শহরের কালিবাড়ী রোডে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত। মতবিনিময় সভায় ওয়ার্ডের  স্থানীয় এলাকাবাসী, আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠানের নেতা-কর্মীরা অংশ নেয় । একপর্যায়ে মতবিনিময় সভা সমাবেশে  পরিণত হয়।
মতবিনিময় সভায় ভোলা পৌরসভার প্যানেল মেয়র ও তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সালাউদ্দিন  লিংকন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইউনুছ। সভায় প্রধান আলোচক ছিলেন আরেকজন চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের কমিটির সদস্য মোহাম্মদ ইউনুছ এর বড় ভাই মোঃ ইউসুফ।
এসময় আরো বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহ আলী নেওয়াজ পলাশ সহ উপজেলা আওয়ামীলীগ,পৌর আওয়ামীলীগ,ছাত্রলীগ সহ ওয়ার্ড আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দরা। এসময়  বিভিন্ন মহল্লার নারী ও পুরুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা  করেন যুবলীগ নেতা রুবায়েত হোসেন সুশান। এ সময় হোন্ডা  প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী  মোহাম্মদ ইউনুছ বলেন, আমি আপনাদের ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে সদর উপজেলার কেউ নাগরিক সেবা থেকে বঞ্চিত হবে না ইনশাল্লাহ। রাস্তাঘাট তৈরিসহ সদর উপজেলার যে সব স্থানে এখনো উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি সেসব স্থানে সকলকে  সাথে নিয়ে উন্নয়ন করা হবে। তিনি আরো বলেন, ভোট একটি আমানত আপনারা যাকে ভালো মনে করবেন এবং যাকে দিয়ে ভোলা  সদরের উন্নয়ন হবে তাকেই আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন।
এসময় তিনি আরে বলেন,আমি গত ১০বছর ধরে ভোলা সদর উপজেলার  ভাইস চেয়ারম্যান হিসেবে দাযি়ত্ব পালন করেছি। এখন  উপজেলার জনসাধারণ আমাকে চায়। তাদের সুখে-দুঃখে অতীতের মতো ভবিষ্যতেও উপজেলা চেয়ারম্যান হিসাবে পাশে থাকতে চাই।
উপজেলার উন্নয়নে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করব। সে লক্ষ্যে প্রচার-প্রচারণায় নেমেছি। ইউনুস- পলাশ প্যানেলকে  হোন্ডা-উড়জাহাজ মার্কায় আগামী  ২১ মে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।
ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহ আলী নেওয়াজ পলাশ বলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে আমার সব যোগ্যতা ও দক্ষতা দিয়ে এ উপজেলার অবহেলিত জনসাধারণের জীবনমানের উন্নয়নের পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নেও কাজ করবো।  সৎ আদর্শ মানুষ নির্বাচিত হলে জনগণ ভালো সেবা পাবেন। তাই জনগণের কল্যাণে কাজ করতে আপনাদের সহযোগিতা চাই। সভায় আরেকজন চেয়ারম্যান প্রার্থী মো: ইউসুফ মিয়া তার ছোট ভাইকে সমর্থন জানিয়ে হোন্ডা প্রতীকে ভোট চান।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...