অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

ভোলায় শিক্ষক নেতা সাইদুল হাসান সেলিমের দাফন সম্পন্ন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই মে ২০২৪ রাত ০৯:১০

remove_red_eye

৩৫৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ভোলা সদর উপজেলার পশ্চিম রুহিতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সাইদুল হাসান সেলিম স্যার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি——রাজিউন)। 
 
সোমবার (৬ মে) ঢাকা থেকে ভোলার উদ্দেশ্যে কর্ণফূলী-১৪ লঞ্চযোগে আসার পথে দুপুর পৌনে ২টার দিকে কালিগঞ্জ এলাকায় লঞ্চের মধ্যে স্ট্রোক করেন। এরপর লঞ্চ ভোলার ইলিশা ঘাটে ভিড়লে তাকে দ্রুত ভোলা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৮) বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা আজ সকাল ৯ টায় বাপ্তা ভোটের ঘর এলাকায় নাসরিন স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। নামাযে জানাযা শেষে তাকে গ্রামের বাড়ী দৌলতখানের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
 
শিক্ষক নেতার মৃত্যুতে ভোলার বিভিন্ন স্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, বিভিন্ন স্কুল-কলেজ-মাদরাসার প্রধানগণ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ। শুধু ভোলা নয় তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের বিভিন্ন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...