বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৭ই মে ২০২৪ রাত ১০:৪৭
৪৭২
পূর্ব ইলিশায় মোটরসাইকেল ও উড়োজাহাজ প্রতীকের পথসভা
মোঃ ইসমাইল : আসন্ন উপজেলা নির্বাচনে প্রতীক পেয়েই মোটরসাইকেল মার্কা নিয়ে জনগণের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ ।
মঙ্গলবার (৭ মে) বিকেলে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশার জংশন বাজারে পথ সভা করেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ । এ সময় আরো উপস্থিত ছিলেন, উড়োজাহাজ প্রতীকের সদর উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী আলী নেওয়াজ পলাশ। এ সময় সভায় মোটরসাইকেল ও উড়োজাহাজ মার্কার স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে সভাটি। এ সময় মোটরসাইকেল ও উড়োজাহাজ মার্কায় ভোট দেওয়ার জন্য আহবান জানান।
এ সময় চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ আহামেদ বলেন, আমি বঙ্গবন্ধুর কর্মী, আমি তোফায়েল আহমেদের দূর দিনের কর্মী, আমরা রাজনীতি করি জনগণের কল্যাণে। তিনি আরও বলেন, আগামী ২১ মে আমি যদি আপনাদের ভোটের মধ্যে বিজয়ই হতে পারি তাহলে জনসাধারণের কল্যানে উন্নয়ন করাই আমার মূল লক্ষ। এ ইলিশা ঘাটের চাঁদাবাজি বন্ধ করবো। আমি নির্বাচিত হলে আওয়ামীলীগের দু:সময়ের ত্যাগী নেতাকর্মীদের ভাগ্যের পরিবর্তন হবে। তিনি বলেন, আমি অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই।
এসময় পথ সভায় উপস্থিত ছিলেন, ভোলা জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম,সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম,রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক মিঠু চৌধুরী প্রমুখ।
দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির
ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন
ভোলায় পথে বসেছেন ১২ মৎস্য ব্যবসায়ী
ভোলায় দারিদ্র্যকে হার মানিয়ে প্রযুক্তিখাতে মহিমার সাফল্য
ভোলার বাগানে ঝুলছে নানা জাতের বাহারি আম
ভোলায় কোরবানির জন্য ১ লাখ ৩ হাজার পশু প্রস্তুত
ভোলায় পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
ভোলায় অযত্নে পড়ে আছে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি জাদুঘর
ভোলা জেলা মার্শাল আর্টে প্রথম স্থানসহ ৭ পদক জয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক