অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


নির্বাচিত হলে বিগত দিনের মতো সকলের পাশে থেকে উন্নয়ন মূলক কাজ করবো : মো:মোশারফ হোসেন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই মে ২০২৪ রাত ১০:৪৯

remove_red_eye

৩৬১




ভোলার দক্ষিণ দিঘলদী  ইউনিয়নে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও চশমা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থীর লিফলেট বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক : আসন্ন উপজেলা নির্বাচনের আর মাত্র ১৪ দিন বাকি।দিন যতোই ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচার প্রচারনা ততই জমে উঠেছে। প্রার্থীরা নানা প্রতিশ্রæতি নিয়ে ছুটছে ভোটারদের দ্বারে দ্বারে। প্রার্থনা করছেন কাঙ্খিত ভোট। মঙ্গলবার ৭ মে বিকেলে থেকে সন্ধ্যা রাত পর্যন্ত  ভোলা সদর উপজেলা পরিষদের আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেন ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বটতলা  ও শান্তিরহাট বাজার এ দুটি এলাকায় লিফলেট বিতরণ করেন।
এসময় বাজারের প্রতিটি দোকান ঘুরে ঘুরে লিফলেট বিতরণকালে সাধারন মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন। এছাড়াও সকলকে তার আনারস প্রতীকে মূল্যবান ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য আহবান জানান। এসময় আনারস প্রতীকের ¯েøাগানে ¯েøাগানে মুখরিত হয়ে ওঠে  পুরো এলাকা। এভাবেই পুরোটা সময় সাধারন ভোটারদের ভালোবাসায় সিক্ত হন মোশারফ হোসেন।
  লিফলেট বিতরণের সময়  মোশারফ হোসেন বলেন, তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে বিগত দিনের মতো সকলের পাশে থেকে অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করবেন। প্রতিটি এলাকায় নিরাপদ পানির উৎস হিসেবে গভীর নলকূপ স্থাপন করা সহ অন্যান্য উন্নয়নমূলক কাজ করার কথা বলেন। এ সময় বিপুল ভোটে আনারস ও চশমা মার্কাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহবান জানানো হয়।
 লিফলেট বিতরণ কালে  সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চশমা প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী আজিজুল ইসলাম সহ তাদের নির্বাচনী প্রচারনায় যুক্ত নেতাকর্মী  এবং  দক্ষিণ দিঘলদী ইউনিয়নের সর্ব স্তরের মানুষ এসময় উপস্থিত ছিলেন।





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...