অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

জনপ্রতিনিধি হয়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌছে দিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ : চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইউনুছ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই মে ২০২৪ রাত ১০:২৪

remove_red_eye

৩৮৪

শফিক খাঁন :  ভোলা সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইউনুছ বলেছেন, আমি জনতার , জনতা আমার। আগামী ২১ মে নির্বাচনে নির্বাচিত হয়ে এই ভোলা সদর উপজেলার আপামর জনতার ঋন জীবন দিয়ে হলেও সোধরানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।
বুধবার  (৮ই মে) সন্ধ্যায় সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জনতা বাজারে নির্বাচনীয় এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী  সোহাম্মদ ইউনুছ এসব কথা বলেন ।
তিনি আরো বলেন,আমার পদক্ষেপ ভ‚মিদস্যু ও জলদস্যুদের বিরুদ্ধে । আমি বিগত ১৫ বছর উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলাম এখন আপনাদের ভালোবাসা ও সমর্থনে চেয়ারম্যান পদে নির্বাচন করছি। আমি ছাত্র নেতা থাকাকালীন সময় থেকে কখনো অন্যায়ের সাথে আপোস করিনি। ভবিষ্যতেও করবো না ইনশাআল্লাহ। এটা আমার পরিবারের আদর্শ। জনপ্রতিনিধি হয়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌছে দিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। এসময় উড়োজাহাজ প্রতীকের  ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী আলী নেওয়াজ পলাশ বক্তব্য রাখেন। এসময় তিনি  উড়োজাহাজ প্রতীকের  ভোট দেয়ার জন্য আহবান জানান।
রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হক মিঠু চৌধুরীর সভাপতিত্বে  এ সময় উপস্থি ছিলেন, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম , সদর উপজেলা আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক মোঃ আলী জিন্নাহ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সায়েম, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান,রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মিয়া প্রমুখ । এদিকে  রাজাপুরের বিভিন্ন ওয়ার্ড থেকে মটর সাইকেল ও উড়োজাহাজ প্রতীকের মিছিল নিয়ে ইউপি সদস্য ও স্থানীয় নেতা কর্মীরা সমর্থকরা স্লোগান দিয়ে পথসভায় যোগ দেয়। এসময় ওবায়দুল হক বাবুল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে স্লোগানে স্লোগানে মুখোরিত হয়ে ওঠে ।
 এসময়  ২১ মে  অনুষ্ঠিতব্য ভোলা সদর  উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ ইউনুস মোটরসাইকেল প্রতীক ও আলী নেওয়াজ পলাশ কে উড়োজাহাজ প্রতীকে  ভোট দিয়ে জয়যুক্ত করার  আহবান জানান উপস্থিত বক্তারা ।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...