অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

উন্নয়ন মূলক কাজ অব্যাহত রাখতে আনারস প্রতীকে ভোট দেয়ার আহবান : চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই মে ২০২৪ রাত ১০:২৬

remove_red_eye

৩৪০

ভোলার হাওলাদার বাজারে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও চশমা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থীর লিফলেট বিতরণ ও গনসংযোগ

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো: মোশারেফ হোসেন বলেছেন, আমি টানা দুইবার সদর উপজেলার চেয়ারম্যান থেকে গরীব দুঃখী অসহায় সাধারণ মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নের কাজ করেছি। তাই  আগামী  নির্বাচনকে সামনে রেখে যেখানেই যাই না কেন ব্যাপক সাড়া পাচ্ছি। তাই আমি আশাবাদি আগামী ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনে  আনারস মার্কার  বিজয় সুনিশ্চিত।
বুধবার (৮ মে) বিকালে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের  হাওলাদার বাজার এলাকায় আগামী ২১ মে ভোলা সদর উপজেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে দুই বারের সফল চেয়ারম্যান ও বর্তমানে চেয়াম্যান প্রার্থী মো: মোশারেফ হোসেন আনারস প্রতীকের লিফলেট বিতরণ ও গনসংযোগ কালে এসব কথা বলেন। এ সময় তিনি সকল শ্রেণীর মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন । এসময় তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে আনারস প্রতীকে ভোট চান তিনি। এ সময় তিনি বিভিন্ন দোকান মালিক ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে আনারস প্রতীকে ভোট চান।
চেয়ারম্যান প্রার্থী মো: মোশারেফ হোসেন  আরো বলেন, আমি ১০ বছর ধরে ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যানের দায়িত্বে  ছিলাম। চেয়ারম্যান থাকা কালীন বিভিন্ন ইউনিয়নের মৌলিক চাহিদা গুলো পূরন করতে চেষ্টা করেছি। বিশেষ করে গ্রামঞ্চলে বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েলর  ব্যাপক চাহিদা। সেটা প্রায় ৮০ ভাগ পূরন করেছি।আশাকরি আগামীতে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে ভোলা সদর উপজেলার শতভাগ বিশুদ্ধ পানির ব্যবস্থা করার জন্য আরো পর্যাপ্ত  টিউবওয়েল স্থাপন করবো। এছাড়াও পশ্চিম ইলিশায় ২টি গ্যাসে  ক‚প রয়েছে।সেই গ্যাসকে কাজে লাগিয়ে গৃস্থলে ব্যাবহারের পাশাপাশি গ্যাস ভিত্তিক শিল্প-কারখানা  স্থাপন করে এই এলাকার তরুনদের কর্মসংস্থান সৃষ্টি করবো। তিনি আরো বলেন, ভোলা-১ আসনের এমপি তোফায়েল আহমেদ এর উন্নয়ন  মূলক কাজ অব্যহাত রাখতে আনারস কে বিজয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
এছাড়াও একই সময় ভাইস চেয়ারম্যান প্রার্থী  মো: আজিজুল ইসলামও চশমা প্রতীকে ভোট চান ভোটারদের কাছে। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন,পশ্চিম ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম জহিরসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।
উল্লেখ্য,৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ২১ মে ভোলা  সদর উপজেলা সহ দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...