অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলার মেঘনা নদীতে ব্রার্জের সাথে ধাক্কা লেগে মাছ ধরা ট্রলার ডুবি, এক জেলের মৃত্যু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই মে ২০২৪ সন্ধ্যা ০৬:২৭

remove_red_eye

৩৭৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার মেঘনা নদীতে ব্রার্জের সাথে ধাক্কা লেগে মাছ ধরা একটি ট্রলার ডুবে গেছে। এতে করে  হারুন মাঝি নামে এক জেলে নিহত হয়েছেন। আজ ১০ মে শুক্রবার ভোরে ভোলা সদর উপজেলার ধনিয়া তুলাতুলি পার্ক সংলগ্ন  মেঘনা নদী‌তে এঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ভোলার কাচিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা হারুন মাঝি (৫৫) তার দুই ছেলেকে নিয়ে ধনিয়া তুলাতুলি পার্ক সংলগ্ন মেঘনা নদী‌তে ভোরে মাছ ধরছিলেন। ভোর সাড়ে ৫ টার দিকে একটি বার্জ  এর সাথে তাদের ট্রলারটি ধাক্কা লাগে। এসময় তার দুই ছেলে নদীতে লাফিয়ে পড়ে অন্য জেলে নৌকার সহায়তায় জীবিত উদ্ধার পেলেও তাদের পিতা হারুন বার্জ এর নিচে চলে যায়। প্রায় দুই ঘণ্টা পর স্থানীয় জেলেরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। এসময় স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।
ভোলা সদর নৌ থানার সাব ইন্সপেক্টর মোঃ ইউনুস মুন্সি জানান, তাঁরা দুর্ঘটনার খবর পেয়ে  ঘটনা স্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহ ও ট্রলারটি উদ্ধার করা করেছে।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...