অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১২ই জুলাই ২০২৬ | ২৮শে আষাঢ় ১৪৩৩

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পেয়েছে ১,৮২,১২৯ জন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই মে ২০২৪ সন্ধ্যা ০৭:৩৩

remove_red_eye

৩১৫

চলতি বছরে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন পরীক্ষার্থী।  এর মধ্যে ছাত্র ৮৩ হাজার ৩৫৩ জন ও ছাত্রী ৯৮ হাজার ৭৭৬ জন।
গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন, ২০২৪ সালে জিপিএ-৫-এর সংখ্যা ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। অর্থাৎ এ বছর জিপিএ-৫-এর সংখ্যা কমেছে ১,৪৪৯ জন।
এবার ঢাকা বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে ৪৯ হাজার ১৯০ জন, রাজশাহী বোর্ডে ২৮ হাজার ৭৪ জন, কুমিল্লা বোর্ডে ১২ হাজার এক’শ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যশোর বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৭৬১ জন, চট্টগ্রাম বোর্ডে ১০ হাজার ৮২৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে, বরিশাল বোর্ডে ৬ হাজার ১৪৫ জন, সিলেট বোর্ডে মোট ৫ হাজার ৪৭১ জন জিপিএ-৫ পেয়েছে, দিনাজপুর বোর্ডে ১৮ হাজার ১০৫ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, ময়মনসিংহে ১৩ হাজার ১৭৬ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। মাদ্রাসা বোর্ডে মোট ১৪ হাজার ২০৬ জন জিপিএ -৫ পেয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডে মোট ৪ হাজার ৭৮ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এবার অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিল ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন। এর মধ্যে ৯ লাখ ৮৮ হাজার ৭৯৪ জন ছাত্র ও ১০ লাখ ২৪ হাজার ৮০৩ জন ছাত্রী।
এদের মধ্যে মোট উত্তীর্ণ হয়েছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। পাসের হার ৮৩ দশমিক ৪ শতাংশ। মোট জিপিএ-৫ এর মধ্যে ৮৩ হাজার ৩৫৩ জন ছাত্র ও ৯৮ হাজার ৭৭৬ জন ছাত্রী।
এ বছর সকল শিক্ষাবোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে ৫৯ হাজার ৪৭ জন বেশী ছাত্রী উত্তীর্ণ হয়েছে এবং ছাত্রের চেয়ে ১৫ হাজার ৪২৩ জন বেশী ছাত্রী  জিপিএ-৫ পেয়েছে।
নয়টি  সাধারণ শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে ৯৭ হাজার ৯৭২ জন বেশী ছাত্রী উত্তীর্ণ হয়েছে এবং ছাত্রের চেয়ে ১৪ হাজার ৪৯১ জন বেশী ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।

পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ : স্পিকার

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ : স্পিকার

বিশাল কর্মক্ষম জনগোষ্ঠীই আমাদের সবচেয়ে বড় সম্ভাবনা: রাষ্ট্রপতি

বিশাল কর্মক্ষম জনগোষ্ঠীই আমাদের সবচেয়ে বড় সম্ভাবনা: রাষ্ট্রপতি

কেবল একটি নয়, অনেক ব্যাংকে কী ঘটেছে, তদন্ত হচ্ছে: অর্থমন্ত্রী

কেবল একটি নয়, অনেক ব্যাংকে কী ঘটেছে, তদন্ত হচ্ছে: অর্থমন্ত্রী

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

দেশে ফিরলেই কারাগারে যেতে হবে হাসিনাকে: চিফ প্রসিকিউটর

দেশে ফিরলেই কারাগারে যেতে হবে হাসিনাকে: চিফ প্রসিকিউটর

ইরান ও যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধ করে শান্তির পথ খোঁজার আহ্বান বিএনপির

ইরান ও যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধ করে শান্তির পথ খোঁজার আহ্বান বিএনপির

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশব্যাপী বিএনপি’র এক দিনের শোক

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশব্যাপী বিএনপি’র এক দিনের শোক

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের ইন্তেকাল

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের ইন্তেকাল

সরকারি ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা

সরকারি ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা

আরও...