অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার শিল্পী অহনার প্রথম স্থান অর্জন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই মে ২০২৪ সন্ধ্যা ০৭:৪৮

remove_red_eye

৩৮১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : জাতীয় শিক্ষা সপ্তাহে  বিভাগীয় পর্যায়ে লোক নৃত্য ও উচ্চাঙ্গ নৃত্যে ১ম স্থান অর্জন করেছেন ভোলার মেয়ে নুসরাত জাহান অহনা। 

বরিশাল বিভাগের ৬ টি জেলার  প্রতিযোগীর সাথে প্রতিযোগিতায় অংশগ্রহন করে তিনি ১ম স্থান অধিকার করেন।

 শনিবার (১১ মে) বরিশাল শিক্ষাবোর্ডের উপ-পরিচালকের কাছে থেকে তিনি এ  পুরস্কার গ্রহন করেন। 

এ পুরস্কারের মধ্যদিয়ে  তিনি জাতীয় পর্যায়ে অংশগ্রহনের সুযোগ পেলেন। এরআগে,  জাতীয় শিক্ষা সপ্তাহে নৃত্য প্রতিযোগীতায় কলেজ, উপজেলা পর্যায় ও  জেলা পর্যায়ে এ দুই নৃত্যে তিনি ১ম স্থান অর্জনের পর  বিভাগীয় পর্যায়ে সুযোগ পান।

নুসরাত জাহান অহনা ভোলা সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স পড়ছেন। পড়াশুনার পাশাপাশি তিনি  বোরহানউদ্দিন শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক হিসেবে  দায়িত্ব পালন করছেন। এছাড়াও স্থানীয়ভাবেও তিনি শিশু-কিশোরদের নাচের প্রশিক্ষণ দিয়ে আসছেন।

শহরের বিএভিএস হাসপাতাল সড়কের বাসিন্দা মিজানুর রহমান ও  ফাতেমা বেগমের বড় মেয়ে নুসরাত জাহান অহনা। 

ছোটবেলা থেকে নৃত্য চর্চা করে আসছেন তিনি।  তার ছোটবোন মারিয়া রহমান সূচনাও একজন নৃত্যশিল্পী।

নুসরাত জাহান অহনা নৃত্যে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন করে তিনি স্থানীয় ও জাতীয় পর্যায়ে একাধিক পুরস্কার পেয়েছেন।

নিজের মেধা ও চর্চার মাধ্যমে তিনি ভোলা শহরের একজন প্রতিষ্ঠিত নৃত্যশিল্পী হিসেবে ব্যপক সুনাম অর্জন করেছেন এবং ভবিষ্যতেও তিনি নৃত্যে প্রতিষ্ঠা পেতে চান। 

এ প্রসঙ্গে  নুসরাত জাহান অহনা বলেন, এই অর্জনের পিছনে আমার নৃত্যের গুরুদের  অক্লান্ত শ্রম রয়েছে, যারফলে আজ আমি এ স্থান অর্জন করতে সক্ষম হয়েছি, এ জন্য আমি সকলের কাছে আমি কৃতজ্ঞ।  ধন্যবাদ জানাই যারা আমার পাশে ছিল। আমার মায়ের সহযোগীতা ও উৎসাহ ছিলো বলে আমি এ পর্যায়ে আসতে পেরেছি।

 আমি আশাবাদি জাতীয় পর্যায়ে জাতীয় পুরস্কার অর্জন করতে পারবো। 

এদিকে নুসরাত জাহান অহনার এমন অর্জনে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভোলার সাংস্কৃতিক অঙ্গনের মানুষ।

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...