অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলার বাপ্তায় চেয়ারম্যান প্রার্থী ইউনুছ ও ভাইস চেয়ারম্যান প্রার্থী পলাশের গনসংযোগ লিফলেট বিতরণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই মে ২০২৪ রাত ১০:৩৬

remove_red_eye

৪৪১

সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারনা

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলা সদর উপজেলা নির্বাচনে  মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান  প্রার্থী মোহাম্মদ ইউনুছ এবং উড়োজাহাজ প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী আলী নেওয়াজ পলাশ বিভিন্ন এলাকায়  লিফলেট বিতরণ ও গনসংযোগ করেছেন। রবিবার ১২ মে বিকেলে বাপ্তা ইউনিয়নের মহাজনের পোল এলাকায় এ লিফলেট বিতরণ ও গনসংযোগ করেন।

এসময় প্রার্থীরা ওই এলাকার বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে লিফলেট বিরতণের পাশাপাশি সকলকে তাদের প্রতীকে ভোট দেয়ার জন্য আহবান জানান।

এসময় মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বলেন, বিগত দিনে এ উপজেলায় আমরা অনেক কাজ করেছি। নির্বাচিত হলে যে কাজ গুলো অসম্পূর্ণ রয়েছে সকলকে সাথে নিয়ে সে কাজগুলো বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবো। এছাড়াও চেষ্টা করবো এ উপজেলাকে মাদকমুক্ত করে গড়ে তোলার।এর পরেও যে  সমস্যাগুলো রয়েছে তা স্থানীয় জনপ্রতিনিধি ও ধর্মবর্ণ নির্বিশেষে এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে সে সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে।

তিনি আরো বলেন,দেশনেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছেন তার সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা কাজ করে যাবো।এবং এ উপজেলার পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তার মাধ্যমে  সকলকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো।

লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন, ভোলা পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জুর আলম,বাপ্তা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার মঞ্জু মাতাব্বর, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল আলম সহ আরো অনেকে।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...