বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ই মে ২০২৪ রাত ১০:৪২
৩১৯
উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রচারনা
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: মোশারেফ হোসেন বিভিন্ন এলাকায় প্রচার প্রচারনায় ও গনসংযোগে দিন রাত ব্যস্ত সময় পার করছেন।
রবিবার সন্ধ্যার পর ভোলার উত্তর দিঘলদী ইউনিয়নের গুইংগার হাট বাজারে আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো: মোশারেফ হোসেন লিফলেট বিতরণ করেছেন। এ সময় লিফলেট বিতরণ শেষে উত্তর দিঘলদী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রাড়ী বাড়িতে উঠান বৈঠকে অংশ নেন তিনি। উত্তর দিঘলদী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আজিজুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো: মোশারফ হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, চশমা প্রতিকের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুল ইসলাম, উত্তর দিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান মো: লিয়াকত হোসেন মুনসুর সহ ইউনিয়ন আওয়ামিলীগের নেতৃবৃন্দ।

এসময় মোশারফ হোসেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন। পাশাপাশি আনারস প্রতীকে উপজেলা চেয়ারম্যান হিসেবে পুনরায় বিজয়ী হলে উপজেলাকে একটি উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এসময় বক্তারা,চেয়ারম্যান পদে মো: মোশারেফ হোসেনকে আনারস প্রতীকে ও ভাইস চেয়ারম্যান পদে আজিজুল ইসলামকে চশশা প্রতীকে ভোট দেওয়ার জন্য আহবান জানান।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক