বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ই মে ২০২৪ রাত ১০:০৫
৪১৪
ভেলুমিয়া ইউনিয়নে মোটরসাইকেল ও উড়োজাহাজ প্রতীকের পথসভা
মোঃ ইসমাইল : ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের শরিফখান বাজার এলাকায় মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায় পথসভা করেছেন মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইউনুছ।
এসময় চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ বলেন, আমি বিগত ১৫ বছর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলাম। তাতে সকলকে আমি সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করেছি। দুর্নীতি অনিয়ম রুখে দেওয়ার জন্য আগামী ২১ তারিখে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করবো। ইনশাআল্লাহ! আমি যদি নির্বাচিত হই কাগজ ছাড়া জমি খাওয়ার সুযোগ থাকবে না। দলিল ছাড়া ভূমি দখল চলবে না।
তিনি আরও বলে, আপনার আমাকে ২১ তারিখে ভোট দিয়ে বিজয় করলে আমি এসব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং পূর্বের ন্যায় আপনাদের পাশে থাকব।
এ সময় পথসভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান প্রার্থী (উড়োজাহাজ মার্কা) শাহ আলী নেওয়াজ পলাশ, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. সায়েম প্রমূখ। এ সময় বক্তারা,চেয়ারম্যান পদে মোহাম্মদ ইউনুসকে মোটরসাইকেল ও ভাইস চেয়ারম্যান পদে আলী নেওয়াজ পলাশকে উড়োজাহাজ মার্কায় ভোট দেয়ার জন্য আহবান জানান।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক