অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


আগামীতে নির্বাচিত হলে আপনাদের কল্যানে আরো কাজ করে যাবো : চেয়ারম্যান প্রার্থী মো: মোশারেফ হোসেন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই মে ২০২৪ রাত ১০:২১

remove_red_eye

৪৮৬





ভোলার পূর্ব ইলিশা  ইউনিয়নের আনারস ও চশমা প্রতীকের উঠান বৈঠক


মলয় দে : আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে ভোলা সদর উপজেলায় আনারস প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আজিজুল ইসলাম এর চশমা প্রতীকের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে  ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মুনাফ শিকদার বাড়ীতে এবং সন্ধ্যার পর একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হামিদুল্ল্যাহ মাঝি বাড়ী উঠানে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।উঠান বৈঠক দুটিতে সাধারন মানুষের ঢল নামে।

এ সময় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা  মোশারেফ হোসেন বলেন,গত ১০ বছর এ উপজেলার চেয়ারম্যান হিসেবে আপনাদের জন্য অনেক কাজ করেছি। মানুষের বাড়িতে বাড়িতে গভীর নলকূপ স্থাপনের ব্যবস্থা করেছি। বন্যায় যখন এ এলাকার ঘরবাড়ি, রাস্তাঘাট সমস্ত কিছু পানিতে তলিয়ে ছিলো।তখন আমি এ পানি উপেক্ষা করে মানুষের খোঁজ খবর নিয়েছি।আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।

তিনি আরো বলেন,আমাদের দায়িত্ব মানুষের জন্য কাজ করা। গত ১০ বছরে মানুষের জন্য এভাবেই কাজ করে গেছি। বিভিন্ন এলাকায় সৌর বিদুৎতের জন্য সোলার প্যানেল দিয়েছি। অন্যান্য উপজেলার চেয়ে এ উপজেলায় বিজিএফ,বিজিবি, বয়স্কদের জন্য বয়স্কভাতা,বিধবা ভাতা সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বেশী দেয়ার চেষ্টা  করেছিলাম।তাই আগামীতে যদি নির্বাচিত হতে পারি আপনাদের কল্যানে আরো কাজ করে যাবো এমনটাই জানান তিনি।

পরে তিনি সকলকে ভোটের দিন সকালে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে আনারস ও চশমা মার্কায় ভোট দেয়ার জন্য অনুরোধ করেন।

এসময় চশমা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী আজিজুল ইসলাম, পূর্ব ইলিশা ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সোহরাওয়াার্দী মাস্টার,পূর্ব ইলিশার সাবেক ইউপি  চেয়ারম্যান হাসনাইন আহমেদ হাসান মিয়া সহ ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দসহ আরো গন্যমান্য ব্যক্তিবর্গরা এসময় উপস্থিত ছিলেন। সভায় বক্তারা, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো: মোশারেফ হোসেনকে আনারস প্রতীকে ও ভাইস চেয়ারম্যান পদে আজিজুল ইসলামকে চশমা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য আহবান করেন।
    





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...