মো: ইয়ামিন
প্রকাশিত: ১৬ই মে ২০২৪ বিকাল ০৩:৩১
৪৩০
মো: ইয়ামিন : ভোলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর জলবায়ু সহিষ্ণু অবকাঠামো প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্প (ক্রিম) এর মাধ্যমে বাস্তবায়িত ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) আয়োজিত কলেজ পর্যায়ের ছাত্রছাত্রীদের নিয়ে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ১৬ মে বৃহস্পতিবার ভোলা এলজিইডির সম্মেলন কক্ষে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক মোঃ আবদুল হাকিম প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ উদ্বোধনকালে মোঃ আবদুল হাকিম বলেন, এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান দক্ষতার মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনায় আগাম প্রস্তুতি, পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযানে তাদের নিজ নিজ এলাকায় জনগণ ও নিজ পরিবারে সচেতনতা বৃদ্ধির জন্য অধিক দায়িত্বশীলতার হতে পারবে। ছাত্রাবস্থায় প্রশিক্ষণ গ্রহণ করলে আত্মবিশ্বাস, নেতৃত্বের বিকাশ, দলগত দক্ষতা, ব্যক্তিগত শৃঙ্খলা, চিন্তাচেতনার বিকাশ, সচেতনতা সৃষ্টি, ব্যক্তিগত ও সামাজিক জীবনযাত্রার মান বিকাশে সহায়তা করে। ফলে পরবর্তী সময় কলেজ-বিশ্ববিদ্যালয় এবং কর্মজীবন জলবায়ু ও পরিবেশন সচেতন নাগরিক হিসেবে তৈরি হতে সহায়তা করবে। তিনি নিয়মিত লেখা-পড়ার পাশপাশি জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলা, প্রতিক‚ল পরিবেশে খাপ খাওয়ানো এবং সক্ষমতা বাড়ানোর জন্য ছাত্রছাত্রীদের সক্ষমতা বাড়ানোর আহবান জানান।
প্রশিক্ষণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভোলা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলীল। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি-ক্রিলিকের প্রশিক্ষণ বিশেষজ্ঞ বান্দা হাফিজ, জলবায়ু বিশেষজ্ঞ ফারুক বিশ্বাস ও পাবলিক রিলেশন এন্ড মার্কেটিং স্পেশালিস্ট সৈয়দ মাহবুব আহসান। প্রশিক্ষণে ভোলা জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজের একশজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক