অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


উন্নয়নের ধারা আব্যহত রাখতে আনারস প্রতীকে ভোট দেয়ার আহবান : চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই মে ২০২৪ রাত ০৯:৫৪

remove_red_eye

৩৮৬

ভোলার শিবপুরে আনারস ও চশমা প্রতীকের পথসভা


বাংলার কন্ঠ প্রতিবেদক : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোশারেফ হোসেন বিভিন্ন মসজিদ মাদ্রাসার আলেম-ওলামা ও মোয়াজ্জিনদের সাথে মতবিনিময়  সভা করেছেন। এছাড়াও ভোলার শিবপুরে আনারস ও চশমা প্রতীকের পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার  ( ১৬ মে)  দুপুরে মোশারফ হোসেনের নির্বাচনী প্রধান কার্যালয়ে  এই  মতবিনিময় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে  ভোলার ১৩ টি ইউনিয়নের ইমাম মোয়াজ্জিন ও আলেম ওলামারা অংশ নেয়।
অনুষ্ঠানে ভোলা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল  মমিন টুলুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও ভোলা পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান, ভাইস-চেয়ারম্যান প্রার্থী মোঃ আজিজুল ইসলাম।এছাড়াও পৌরসভা ও ইউনিয়ন সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এসময় বক্তারা বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোশাররফ হোসেন কে বিপুল ভোটে বিজয় করার লক্ষে একযোগে কাজ করা সহ পাশাপাশি সকলকে আনারস প্রতীকের নির্বাচনী প্রচার প্রচারনা করারসব ভোট দেয়ার জন্য আহŸান জানান। একই সাথে ভাইস-চেয়ারম্যান প্রার্থী
আজিজুল ইসলাম কে চশমা প্রতীকে ভোট দেওয়ার জন্য আহŸান জানান। পরে দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে সমাবেশ সমাপ্তি ঘটে। অপর দিকে শুক্রবার সন্ধ্যায় ভোলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন ও  ভাইস-চেয়ারম্যান প্রার্থী আজিজুল ইসলামের পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন উন্নয়নের নানা প্রতিশ্রæতি দিয়ে বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে, তাই আগামী ২১ তারিখ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে আমার আনারস প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করে উন্নয়নের ধারা অব্যহত রাখবেন।

এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল  মমিন টুলু,জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও ভোলা পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান, ভাইস-চেয়ারম্যান প্রার্থী মোঃ আজিজুল ইসলাম, শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিনসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...