অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় পাঙ্গাস মাছের পোনা শিকারের অবৈধ ৫ চাই ধ্বংস


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই মে ২০২৪ দুপুর ০২:৫৭

remove_red_eye

৪২৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায়  মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা সিকারের ৫টি চাই  ধ্বংস করা হয়েছে। শুক্রবার বিকালে ভোলা সদর উপজেলার তুলাতুলি মৎসঘাট সংলগ্ন  ঘাটের পাশে এই অবৈধ চাই ধ্বংস করা হয়। এসময় পাঙ্গেসর পোনার জন্য খাবার তৈরির পাত্র হিসাবে ব্যবহার করা ১২ টি মটকা ও একটি  বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এর আগে দেশীয় পাঙ্গাসের পোনা রক্ষায় সংশ্লিষ্ট স্টোকহোল্ডার নিয়ে এক মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়।  
জেলা মৎস কর্মকর্তার দপ্তর বাস্তবায়নে ও ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহযোগিতায় মতবিনিময় সভায় প্রধান অতিথি  হিসাবে উপস্থিত ছিলেন-  ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মোল্লা এমদাদুল্যাহ। ভোলা জেলা মৎস কর্মকর্তা বিশ্বৎজিত কুমাড় দেব। এসময় আরো বক্তব্য রাখেন -  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন -দৌলতখান উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজ হাসনাইন। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস জীবী সমিতি লালমোহন উপজেলার সভাপতি  আব্দুল কাশেম চেয়ারম্যান,বাংলাদেশ মৎসজীবী আওয়ামী লীগের সভাপতি  হাসান আলী খাঁ,বাংলাদেশ ক্ষুদ্র মৎসজীবী ভোলা সদর উপজেলার সভাপতি মোহাম্মদ এরশাদ, বাংলাদেশ মৎস্যজীবী ভোলা জেলে সমিতির সাংগঠনিক সম্পাদক এরশাদ ফরাজি,সহ আরো অনেকেই  উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এসময় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মোল্লা এমদাদুল্যাহ বলেন, দেশীয় পাঙ্গাস আমাদের মৎস সম্পদ। ভোলার ইলিশা থেকে মনপুরা পর্যন্ত পাঙ্গাসের প্রজনন ক্ষেত্র। সারা বাংলাদেশের পাঙ্গাসের যে পোনা উৎপাদিত হয় তার শতকরা ৬০ ভাগ এই জেলায় উৎপাদিত হয়। আমরা এই পাঙ্গাসের পোনা রক্ষা করতে পারলে  পাঙ্গাসের শতকোটি টাকার মার্কেট পাঁচ শতকোটি টাকায় রুপান্তর করা সম্ভব হবে । সেই লক্ষ্যই বর্তমান সরকার উদ্যাগ নিয়েছে পাঙ্গাসের পোনাকে রক্ষা করার জন্য। সেই ধারাবাহিকতায় আমরা এই পাঙ্গাসের পোনা রক্ষার জন্য নদী থেকে অবৈধ পাঙ্গাসের চাই অপসারনের উদ্যাগ নেওয়া হয়েছে।তারই অংশ হিসাবে ভোলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধ ৫ টি পাঙ্গাসের চাই জব্দ করে ধ্বংস করা হয়েছে। এছাড়া পাঙ্গেসর চাই জন্য যেসব খাবার তৈরি করা হয় ১২ টি মটকা ধ্বংস করা হয়েছে। এছাড়াও ১ বেহুন্দি জাল বিনষ্ট করা হয়েছে। আমরা আশাকরি  এসব পাঙ্গেসর চাই নদী থেকে অপসারন করতে পারলে মেঘনা নদী আগামী দিনে ইলিশের পাশাপাশি পাঙ্গাস মাছে বড়ে যাবে। এর সুফল জেলেদের পাশাপাশি গোটা বাংলাদেশ পাবে। দেশও মৎস সম্পদে সমৃদ্ধ হবে। তার জন্য অবৈধ পাঙ্গাসের চাই এর বিরুদ্ধে অভিযান আগামী জুলাই মাস পর্যন্ত অব্যাহত থাকবে। জব্দ করা ৫ টি অবৈধ চাই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। 
এর আগে ভোলা জেলার বিভিন্ন উপজেলার জেলেদের নিয়ে দেশীয় পাঙ্গাসের পোনা রক্ষায় সংশ্লিষ্ট স্টোকহোল্ডার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
মৎস্য অফিস সূত্রে জানা যায়, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মোল্লা এমদাদুল্যাহ দিকনির্দেশনায় এ অভিযান বাস্তবায়ন করেন দৌলতখান উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজ হাসনাইন নেতৃত্বে এই অভিযান পরিচালবত হয়।

 





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...