অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ | ৮ই কার্তিক ১৪৩৩


কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলায় ঢাকা গভীর উদ্বেগ প্রকাশ করেছে : পররাষ্ট্রমন্ত্রী


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে মে ২০২৪ সন্ধ্যা ০৭:১৪

remove_red_eye

৩৩৩

পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, কিরগিজ রাজধানী বিশকেকে শুক্রবার রাতে বাংলাদেশী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ঢাকা গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
আজ এখানে জাতীয়  প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমাদের ছাত্রদের উপর হামলা হয়েছে, তবে এখন পর্যন্ত  কোন বাংলাদেশী ছাত্রের গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।”
তিনি বলেন, তাসখন্দে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে বাংলাদেশি শিক্ষার্থীদের অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেয়ার জন্য শিগগিরই বিশকেক যেতে বলা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়  ইতোমধ্যে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, “আমরা  উজবেকিস্তানে আমাদের দূতাবাসের মাধ্যমে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”এতে বলা হয়, উজবেকিস্তান দূতাবাস বর্তমানে কিরগিজ প্রজাতন্ত্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের পাশাপাশি সেদেশের সরকারি কর্মকর্তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।
বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে এখন পর্যন্ত  কোনো গুরুতর আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ইতোমধ্যেই দূতাবাসের অফিসিয়াল ফেসবুক  পেজে একটি জরুরি  যোগাযোগ নম্বর শেয়ার করা হয়েছে যাতে করে এই বিষয়ে যেকোনো সমস্যায় বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করা যায়।
দূতাবাসের মাধ্যমে সরকার শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে কিরগিজ প্রজাতন্ত্রের পররাষ্ট্র ও অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়সহ  সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় বজায় রাখছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “আমরা ঘনিষ্ঠ ও ক্রমাগতভাবে বিষয়টির পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছি।”

 

 

সুত্র বাসস





গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আরও...