অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬ | ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩

শেষ দিনের প্রচারনায় সরগরম ছিলো ভোলার নির্বাচনী মাঠ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে মে ২০২৪ রাত ১১:২৭

remove_red_eye

২৮১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : রবিবার মধ্যরাত থেকে নির্বাচনী প্রচারনা শেষ। তাই শেষ মুহুর্তের প্রচারনায় ব্যস্ত ছিলেন প্রার্থীরা। ভোলার ৩ উপজেলায় ৩৭ প্রার্থী শেষ দিনেও ছিলেন ভোটের মাঠে। উন্নয়নের প্রতিশ্রæতি দিয়ে ছুটে যান ভোটারদের দ্বারে দ্বারে দ্বারে। নির্বাচনী প্রচারনায় শেষ দিনেও ভোলার ৩ উপজেলা ছিলো সরগরম। বৃষ্টি উপেক্ষা করে প্রার্থীরা উঠান বৈঠক আর গন সংযোগে ব্যস্ত সময় পার করেন।  ভোলা সদর উপজেলা পরিষদের আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো: মোশারেফ হোসেন ও চশমা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী মো: আজিজুল ইসলাম রবিবার সন্ধ্যায় ধনিয়া ইউনিয়নের তুলাতুলি বাজার,নাছির মাঝিসহ বিভিন্ন এলাকায় গনসংযোগ করে তাদের প্রতীকে ভোট দেয়ার জন্য আহবান জানান। এ সময় দলে দলে নেতাকর্মীরা গনসংযোগে অংশ নেয়। অপর দিকে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইউনুস ও উড়োজাহাজ প্রতীকের  আলী নেওয়াজ পলাশ ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট বাজারসহ বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন। এসময় বিভিন্ন এলাকার আশে পাশের মানুষ গনসংযোগে অংশ নেয়। এসময় মোটরসাইকেল  ও  উড়োজাহাজ প্রতীকে ভোট দেয়ার আহবান জানানো হয়। এছাড়াও মহিরা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা পৃথক ভাবে গনসংযোগ করেছেন। অপর দিকে দৌলতখান ও বোরহানউদ্দিনের চেয়ারম্যান ,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা শেষ মুহুর্তেও প্রচার প্রচারনায় ব্যস্থ সময় পার করেছেন।

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

আরও...