অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


কাল ভোলার ৩ উপজেলা পরিষদের নির্বাচন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে মে ২০২৪ রাত ১১:৩৩

remove_red_eye

৩৯৬



৯ পদে বিপরীতে লড়াই করবেন ৩৭ জন প্রার্থী ,শৃঙ্খলা রক্ষাকারী  বাহিনীর সদস্য প্রস্তুত


মলয় দে : ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের ২য় ধাপে আগামীকাল ভোলার ৩ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।৩টি উপজেলার মধ্যে ভোলা সদর,দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৩৭ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন।৩৭ জন প্রার্থীর মধ্যে ভোলা সদর উপজেলায় ১৩জন,দৌলতখানে ১৩ জন এবং বোরহানউদ্দিন উপজেলায় ১১জন প্রার্থী রয়েছেন।ইতিমধ্যে ভোটগ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষে পর্যাপ্ত পরিমানে  আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য প্রস্তুত রাখা হয়েছে। এদিকে ভোট গ্রহনকারীদের সকলের প্রশিক্ষন ও সম্পন্ন করা হয়েছে। আজ সোমবার ভোলাসহ অন্যান্য উপজেলার অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে সকালেই ভোট গ্রহনের সকল সরঞ্জাম ও ব্যালট পেপার পাঠানো হবে। তবে অন্যান্য কেন্দ্রগুলোতে ও আজ সরঞ্জাম পাঠানো হলেও ব্যালট পেপার ভোটের দিন সকালে পাঠানো হবে।
এদিকে সার্কিট হাউসে নির্বাচন সংশ্লিষ্ট ৩০জন নির্বাহী ম্যাজিসস্ট্রেট ও অন্যান্য কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসক আরিফুজ্জামান এর সভাপতিত্বে পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান উপস্থিত ছিলেন।
এদিকে ৩ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।এর মধ্যে চেয়ারম্যান পদে ১২ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩  জন প্রার্থী রয়েছে।
ভোলা সদর উপজেলায় চেয়ারম্যান পদে মোশারেফ হোসেন, মোঃ ইউনুছ, মোহাম্মদ ইউছুফ,ভাইস চেয়ারম্যান পদে আলী নেওয়াজ,  মোঃ আজিজুল ইসলাম,  মোঃ মিজানুর রহমান,মোঃ হুমায়ুন কবির,এস, এম, ,মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেহানা ফেরদৌস , ফারাহ আক্তার (নিশা), রাবেয়া বসরী,ছালেহা আখতার চৌধুরী,জান্নাতুল ফেরদৌছ,ফরিদা ইয়াছমিন।
বোরহানউদ্দিন উপজেলায় চেয়ারম্যান পদে মোঃ রাসেল,মোঃ জাফর উল্লাহ,আবুল কালাম,মোঃ মোস্তাফিজুর রহমান ভাইস চেয়ারম্যান পদে মোঃ আলী হিরা,হাসিব চৌধুরী বাঁধন,মোঃ ইসমাইল খান,মনসুরুল আলম মহিলা ভাইস চেয়ারম্যান পদে আকতারুন নেছা,মাহফুজা ইয়াসমিন,রাজিয়া সুলতানা।
দৌলতখান উপজেলায় চেয়ারম্যান পদে আনিছুর রহমান (বাবুল),মামুনুর রশীদ চৌধুরী,মোঃ আনোয়ার হোসেন,মোঃ মনজুর আলম খান,মোঃ ইয়াছিন ভাইস চেয়ারম্যান পদে মোঃ সেলিম,আবদুল অদুদ,অনিকুল ইসলাম,আনোয়ারুল ইসলাম মহিলা ভাইস চেয়ারম্যান পদে কহিনুর ওবায়েদ উল্যাহ,আইনুন নাহার রেনু বেগম,শিউলি বেগম,বিবি ফাতেমা
ভোলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ভোলা সদর উপজেলার ১৩ ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩লক্ষ ৮০ হাজার ৩৬৯জন।এর মধ্যে পুরুষ ১ লক্ষ ৯৭ হাজার ৩৩৮জন।নারী ভোটার ১লক্ষ ৮৩ হাজার ২৮ জন ও হিজরা ৩জন।মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১১৪টি।ও ভোট কক্ষের সংখ্যা ৯০৩টি।
দৌলতখান উপজেলায় ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায়  মোট ভোটার সংখ্যা ১লক্ষ ৫৫ হাজার ৪৫১জন।এর মধ্যে পুরুষ  ৮১ হাজার ৬১৯ জন।নারী ভোটার ৭৩ হাজার ৮৩২জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৫৬ টি।ও ভোট কক্ষের সংখ্যা ৪১০টি।
অন্যদিকে বোরহানউদ্দিন উপজেলার উপজেলায় ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায়  মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ১৫ হাজার ৬৭৪ জন।এর মধ্যে পুরুষ ১লক্ষ  ১২ হাজার ৬৯০ জন।নারী ভোটার ১লক্ষ ২ হাজার ৯৮১ জন ও হিজরা ৩জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৮২ টি।ও ভোট কক্ষের সংখ্যা ৫৬৯ টি।





গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আরও...