অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


আজ ভোলার ৩ উপজেলা পরিষদের নির্বাচন : প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩৭ জন প্রার্থী


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে মে ২০২৪ রাত ০৯:৫১

remove_red_eye

৩৯০

   কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম


বাংলার কন্ঠ প্রতিবেদক : ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের ২য় ধাপে মঙ্গলবার ভোলা সদর , দৌলতখান ও বোরহানউদ্দিনসহ ৩ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।৩টি উপজেলার মধ্যে ভোলা সদর,দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৩৭ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন।৩৭ জন প্রার্থীর মধ্যে ভোলা সদর উপজেলায় ১৩জন,দৌলতখানে ১৩ জন এবং বোরহানউদ্দিন উপজেলায় ১১জন প্রার্থী রয়েছেন।
 এই নির্বাচনের ভোটগ্রহণে সরঞ্জাম আজ সোমবার দুপুরে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে। পুলিশ আনসার সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসারকে বুঝিয়ে দেন।

ভোলা জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন জানান, ৩ উপজেলার ২৫২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। এর মধ্যে মূল ভূখণ্ডের বাইরে দুর্গম এলাকায় ৬ টি কেন্দ্রে আজ ব্যালট পেপার যাবে। বাকি কেন্দ্রে ভোটের দিন সকালে যাবে ব্যালট পেপার। এদিকে অবাধ ও নিরপেক্ষ সুষ্ঠু ভাবে গ্রহণের লক্ষ্যে ৫ স্তরের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে। উল্লেখ্য,ভোলার ৩ উপজেলায় ৯ পদে বিপরীতে প্রতিদ্বদ্বীতা  করবেন ৩৭ জন প্রার্থী।





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...