বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১শে মে ২০২৪ রাত ০৯:০৩
৩৩৮
পুলিশের ফাঁকা গুলি আহত -৫, কারাদণ্ড- ২
বাংলার কণ্ঠ প্রতিবেদক : দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে উৎব মুখর পরিবেশে শান্তিপূর্ন ভাাবে দ্বীপজেলা ভোলার ৩ টি উপজেলায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তবে ভোলা সদর উপজেলার কয়েকটি স্থানে বিচ্ছিন্ন ভাবে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ ,প্রভাব বিস্তার ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। প্রভাব বিস্তারের দায়ে ৩ জনকে আটক করা হয়। এদের মধ্যে ভ্রাম্যমান আদালত ২ জনের ৭ দিনের কারাদন্ড দিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর বাজার সংলগ্ন রতনপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে স্লোগান দেয়া কে কেন্দ্র করে আনারস ও মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণে ঘটনায় এলাকার ভোটার ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ বিজিবি র্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপর দিকে পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামে ভোট কেন্দ্রে আসার সময় ও বাপ্তা ইউনিয়নের চৌদ্দঘর স্কুল এলাকায় মোটরসাইকেল ও আনারস প্রতীকের কর্মীদের মধ্যে সংঘর্ষ মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এদের আহত ৪ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে ভোলার চর সামাইয়া ইউনিয়নের শান্তিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়-পাল্টা ধাওয়া,ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটে। এসময় প্রভাব বিস্তারের দায়ে ৩ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২ রাউন্ড ফাঁকাগুলি ছুড়ে। পরে ভ্রম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শা সনি (২৪) ও মোহাম্মদ আবির (২৪ ) কে ৭ দিনের বিনাশ্রম কারাদÐ প্রদান করেছেন। এদিকে ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান ও পুলিশ সুপার মো: মাহিদুজ্জামান ভোলার বিভিন্ন নির্বাচনী কেন্দ্র এলাকা পরিদর্শন করেছেন।
ভোলা মডেল থানার ওসি মনির হোসেন মিঞা জানান, খবর পেয়ে তারা শিবপুর ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। শিবপুরসহ অন্যান্য এলাকায় এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়াও শান্তিনগরে পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত