অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩


ভোলা সদর উপজেলাকে একটি মডেল উপজেলায় গড়ে তোলার চেষ্টা করব : মোহাম্মদ ইউনুছ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে মে ২০২৪ বিকাল ০৩:৫৫

remove_red_eye

৪৯২

     ভোলায় উপজেলা নির্বাচনের ফলাফল  আনুষ্ঠানিক ঘোষণা
 



বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় মঙ্গলবার  অনুষ্ঠিত ৩ টি উপজেলা নির্বাচনের ফলাফল   বুধবার দুপুরে আনুষ্ঠানিক ঘোষনা করেন রিটার্নিং অফিসার  মোহাম্মদ জাহিদ হোসেন।  এ সময় নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ ইউনুছ,  ভাইস চেয়ারম্যান আলী নেওয়াজ পলাশ  ও মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা আখতার চৌধুরী সহ তিন উপজেলার বিজয়ীদের হাতে। ফলাফল সিট তুলে দেন রিটার্নিং কর্মকর্তা।
এবারের নির্বাচনকে জনতার বিজয় উল্লেখ করে  সবার জন্য কাজ করার অঙ্গীকার ঘোষনা করেন বিজয়ী চেয়ারম্যান মোঃ ইউনুছ। তিনি সাংবাদিকদের বলেন,  ভোলার মানুষ যারা আমাকে সমর্থন দিয়েছে তাদের কাছে ঋণী। তারা যেহেতু আমাকে সুযোগ করে দিয়েছে সেহেতু আমি , ভোলায় পর্যাপ্ত গ্যাস ও বিদ্যুৎ রয়েছে তা দিয়ে ভোলা কে শিল্প অঞ্চলে রূপান্তরিত করে এখানে শিল্প অঞ্চলে রূপান্তরিত করতে চাই।এর পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যখাত নিয়ে কাজ করতে চাই এবং  ভোলা বরিশাল ব্রীজ, আমাদের যে স্বপ্ন তা বাস্তবায়নের জন্য কাজ করতে চাই। তিনি আরো বলেন,ভোলা সদর উপজেলাকে শতভাগ   আধুনিক বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। আমি নিজে দুর্নীতি মুক্ত থাকবো। ভোলার সার্বিক উন্নয়নে দলমত নির্বিশেষে কাজ করতে চাই।

ভাইস চেয়ারম্যান আলী নেওয়াজ পলাশ  বলেন  সেবার মন নিয়ে কাজ করব। স্মার্ট ভোলা গড়ে তুলতেও কাজ করবেন।
মহিলা ভাইস চেয়ারম্যান
সালেহা আখতার চৌধুরী  তার স্বামী আবি আব্দুল্লাহ  টুনু চৌধুরী ৪ বার  ইউপি চেয়ারম্যান ছিলেন। তাই মানুষের সেবা করাই হচ্ছে তার পরিবারের একমাত্র ব্রত।
বলেন  নারীদের জন্য  বিশেষনকাজ করবেন। পরে  পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকন ও সাবেক কাউন্সিলর ইব্রাহীম খোকনের নেতৃত্বে
সাবেক ও বর্তমান পৌর কাউন্সিলররা নির্বাচিতদের ফুল ধিয়ে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা জানান বিভিন্ন পেশার প্রতিনিধিরা। ভোলা জেলা সদরের মত দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলা পরিষদের নির্বাচন মঙ্গলবার অনুষ্ঠিত  হয়।
ভোলার  ৩  উপজেলা পরিষদের নির্বাচনে  চেয়ারম্যান পদে নির্বাচিতরা হলেন,    ভোলা সদরে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউনুছ  (মটর সাইকেল),  আলী নেওয়াজ পলাশ ( ভাইস চেয়ারম্যান),  ছালেহা আখতার চৌধুরী ( মহিলা ভাইস চেয়ারম্যান)।
 দৌলতখান উপজেলায়  আওয়ামী লীগের সহসভাপতি  মনজুরুল আলম খান ( চেয়ারম্যান পদে দ্বিতীয়বার ), আনোয়ারুল ইসলাম ( ভাইস চেয়ারম্যান)৷ কহিনুর ওবায়েদ উল্লাহ ( মহিলা ভাইস চেয়ারম্যান)। অপরদিকে  বোরহানউদ্দিন উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি  মোঃ জাফর উল্লাহ  ( আনারস ), মোঃ আলী হিরা ( ভাইস চেয়ারম্যান),  আকতারুন নেছা ( মহিলা ভাইস চেয়ারম্যান)  নির্বাচিত হন।
ভোলা সদর উপজেলা ভোট ১১৪ কেন্দ্রে মোহাম্মদ   ইউনুছ  প্রতীক মটর সাইকেল প্রতীকে    ভোট পান  ৭১ হাজার ১১৫ ভোট পান ।  নিকটতম  মো: মোশাররফ হোসেন,  আনারস প্রতীকে  পান  ৩৯ হাজার ৯৮৬ ভোট।

বোরহানউদ্দিন উপজেলা চুড়ান্ত ফলাফলে ৮২ কেন্দ্রে উপজেলা চেয়ারম্যান মোঃ জাফর উল্লাহ   আনারস  প্রতীকে পান ২৯ হাজার ৭১৬ ভোট। নিকটতম গেল চেয়ারম্যান আবুল কালাম,  দোয়াত কলম  প্রতীকে পান ১৯ হাজার ১৭ ভোট। একইভাবে দৌলতখান উপজেলার নির্বাচনে ৫৬  কেন্দ্রে উপজেলা আওয়ামী সহসভাপতি মনজুর আলম খান  (কাপপিরিচ)  পান  ১৪ হাজার ১৭২। তার নিকটতম  ইয়াছিন  লিটন ( মটর সাইকেল) পেয়েছেন  ১২ হাজার ,৩২১।





শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...