অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ছোট ভাইর হাতে বড় ভাই খুন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪৬

remove_red_eye

৪৫৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার শিবপুরে দুই ভাইর মধ্যে সংঘর্ষে ছোটভাইর হাতে বড় ভাই খুন হয়েছে। নিহতের নাম আবদুল মালেক(৭০)। আহত হয়েছেন আরেক ছোট ভাই মজনু। বৃহস্পতিবার সকাল ১০টায় সদর উপজেলার দক্ষিণ রতনপুর গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২জনকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, নির্বাচন সংক্রান্ত বিষয়ে এ ঘটনা ঘটেনি। পারিবারিক জমিজমার বিরোধ নিয়ে ঘটেছে।
স্থানীয়রা জানান, দক্ষিণ রতনপুর গ্রামের আবদুল মালেক ও তার ভাই তাজল ইসলামের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। গত ২১ মে (২য় ধাপের) উপজেলা পরিষদ নির্বাচনে আবদুল মালেকের পরিবার মোটর সাইকেল প্রতীকের ও তাজল ইসলামের পরিবার আনারস প্রতীকের নির্বাচন করে। নির্বাচনে আবদুল মালেকের সমর্থিত মোটার সাইকেল প্রতীক বিজয়ী হয়। পূর্ব বিরোধের পাশাপাশি নির্বাচনী ফলাফল নিয়ে বৃস্পতিবার সকালে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি ও বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় তাজলের  পরিবারের লোকজনের হামলায় আবদুল মালেক ঘটনা স্থলেই মারা যান। মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন মালেক ও তাজলের আরেক ছোট ভাই মজনু। তাকে ভোলা জেনারেল হাসপাতােেল ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার পর পর পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার সাংবাদিকদের জানান, নির্বাচনকে কেন্দ্র করে তারা কোন কিছু পাননি। জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ধাক্কাধাক্কিতে আবদুল মালেক নিহত হন।  ভোলা মডেল থানার ওসি মনির হোসেন মিঞা জানান, জমির বিরোধ নিয়ে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। এছাড়াও  ২ জনকে আটক করা হয়েছে।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...