বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫শে মে ২০২৪ রাত ১০:৪৩
৫৪৮
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউপিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা চলে ভোটগ্রহণ। ভোটগ্রহণ শেষে রাতে উপজেলা পরিষদ হলরুমে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ইউসুফ হারুন।
ঘোষিত ফলাফলে ৬ হাজার ২৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান হিসেবে জয়ী হয়েছেন চশমা প্রতীকের প্রার্থী মো. মাকসুদুর রহমান হাওলাদার। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব মোটরসাইকেল প্রতীকের প্রার্থী হেদায়েতুল ইসলাম মিন্টু পেয়েছেন ৫ হাজার ৩৫৫ ভোট।
এছাড়া টেবিল ফ্যান প্রতীক নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন হোসেন সোহরাব উদ্দিন শাহ্ (হুমায়ুন)। তিনি পেয়েছেন ৪ হাজার ৬৬৭ ভোট। অন্যদিকে দুটি পাতা প্রতীক নিয়ে মো. জোবায়ের হোসেন নেহাল পেয়েছেন ১ হাজার ৯১৬ ভোট।
অপরদিকে, ঘোড়া প্রতীক নিয়ে সালমা বেগম পেয়েছেন ১১ ভোট। ঢোল প্রতীক নিয়ে মো. জহির উদ্দিন পেয়েছেন ১৫ ভোট। রজনীগন্ধা প্রতীক নিয়ে মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৩১ ভোট। আনারস প্রতীক নিয়ে মো. হেলাল উদ্দিন পেয়েছেন ৪০ ভোট। টেলিফোন প্রতীক নিয়ে মো. রিয়াজ উদ্দিন পেয়েছেন ১২৭ ভোট। অটোরিকশা প্রতীক নিয়ে মো. এনায়েত কবীর পিকলু পেয়েছেন ২০২ ভোট।
প্রসঙ্গত, ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ভোটার ৩৬ হাজার ৭৫জন। এই ইউনিয়নে ভোট কেন্দ্র সংখ্যা ১৬টি। অনুষ্ঠিত হওয়া নির্বাচনে মোট ভোট পড়েছে ৫৩.৭৬ শতাংশ।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত