অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

২৪ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭৯ কোটি ডলার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে মে ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪

remove_red_eye

৩৮৬

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বৈধপথে ব্যাংকিং চ্যানেলে পাঠানো প্রবাসীদের প্রতি ডলারের দাম ১১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। সেইসঙ্গে রয়েছে সরকারের দেওয়া দুই দশমিক ৫০ শতাংশ প্রণোদনা।

এ হিসাবে প্রবাসীরা এক ডলার পাঠালে দেশের তাদের স্বজনরা ১১৯ টাকা ৯২ পয়সা পাচ্ছেন।

রেমিট্যান্সের ডলারের এ সর্বোচ্চ দামের ফলে প্রবাসী আয় প্রবাহে ইতিবাচক সাড়া পড়েছে।  চলতি মে মাসের ২৪ দিনে দেশে এসেছে ১৭৮ কোটি ৯৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২০ হাজার ৯৩৯ কোটি টাকা। প্রতি ডলার ১১৭ টাকা হিসাবে।

রোববার (২৬ মে)  বাংলাদেশ ব্যাংকের প্রবাসী আয়ের সাপ্তাহিক প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়েছে।

তথ্যে দেখা যায়, চলতি মে মাসের ২৪ দিনে প্রবাসীদের পাঠানো আয় আগের এপ্রিল ও আগের বছরের মে মাসে পাঠানো প্রবাসী আয়ের চেয়ে বেশি। ২০২৩ সালের মে মাসে প্রবাসীরা প্রতিদিন দেশে পাঠিয়েছিলেন পাঁচ কোটি ৬৩ লাখ ৮৮ হাজার ৬৬৭ মার্কিন ডলার। আর চলতি বছরের এপ্রিল অর্থাৎ আগের মাসে প্রবাসীরা প্রতিদিন দেশে পাঠিয়েছিলেন ছয় কোটি ৮১ লাখ ৪১ হাজার মার্কিন ডলার।

প্রবাসী আয় ব্যবস্থাপনায় নিয়োজিত একাধিক বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তা জানান, সাধারণত ঈদের মাসে প্রবাসীরা বেশি বেশি রেমিট্যান্স পাঠান। ডলারের দাম বাড়ানোর ফলে চলতি মাস শেষে ঈদের মাসের চেয়ে বেশি প্রবাসী আয় পাঠাবে বলে মনে হচ্ছে। ২৪ দিনে প্রবাসী আয় দেখে ইতোমধ্যে বিষয়টি স্পষ্ট হয়েছে।

ডলারের দাম বাড়ানোর ফলে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে বেশি বেশি অর্থ পাঠাচ্ছেন। আর এ কারণে ডলারে প্রভাব পড়ছে বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। তিনি বাংলানিউজকে বলেন, এ মাসের শুরুতে বাংলাদেশ ব্যাংক থেকে ডলারে দাম বেঁধে দেওয়া হয়েছে ১১৭ টাকা। এর ফলে প্রবাসীদের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে। এই দামের পাশাপাশি সরকারের আগের দেওয়া প্রণোদনাও অব্যাহত রয়েছে।

প্রবাসীদের পাঠানো ডলারের সঙ্গে এই প্রণোদনা আরও কিছুদিন চালু রাখার তাগিদ দিয়েছেন সাবেক এই গভর্নর।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, মে মাসের ২৪ দিনে প্রবাসীরা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে পাঠিয়েছেন ১৯ কোটি ১২ লাখ ৮০ হাজার ডলার; কৃষি ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছেন ৮৫ লাখ ২০ হাজার ডলার; বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে পাঠিয়েছেন ১৫৮ কোটি ৪০ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৯ লাখ ডলার।

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

আরও...