অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ | ৮ই কার্তিক ১৪৩৩


বিভিন্ন উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে মে ২০২৪ সন্ধ্যা ০৬:৩৮

remove_red_eye

৩৭৭

গতকাল দেশের বিভিন্ন উপজেলায় তৃতীয় পর্যায়ে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।এই নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন যারা। দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর।
মুন্সীগঞ্জ :
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে নতুন চেয়ারম্যান হয়েছেন কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য এম মাহবুব উল্লাহ্ কিসমত। মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আওলাদ হোসেন মৃধা।
বগুড়া :
বগুড়া  উপজেলা পরিষদের তৃতীয় ধাপে তিন উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত  হয়েছে বগুড়া সদরে শুভাশীষ পোদ্দার লিটন, শাজাহানপুর উপজেলায় সোহারাব হোসেন ছান্নু ও  শিবগঞ্জ উপজেলা থেকে  মোস্তা  উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নাটোর :
নাটোরের বড়াইগ্রাম এবং গুরুদাসপুর উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার মোঃ আরিফ হোসেন স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারী ফলাফল বুধবার রাতে প্রকাশ করা হয়।
বড়াইগ্রাম উপজেলায় মোঃ মোয়াজ্জেম হোসেন আনারস প্রতীকে ৪০ হাজার ২৪৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
গুরুদাসপুর উপজেলায় আহম্মদ আলী আনারস প্রতীকে ২০ হাজার ৩৫৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
দিনাজপুর :
সদরে ইমদাদ সরকার, চিরিরবন্দরে সুনীল কুমার ও খানসামায়-সহিদুজ্জান শাহ  উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
রাঙ্গামাটি :
তৃতীয় ধাপে রাঙ্গামাটির ২টি উপজেলায় অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ভাবে লংগদু উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক  বাবুল দাশ বাবু।
নানিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে আঞ্চলিক রাজনৈতিক দল  ইউপিডিএফ সমর্থিত প্রার্থী অমর জীবন চাকমা বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

 





গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আরও...