বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩০শে মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪০
৩২৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পর সমৃদ্ধির দিকে বাংলাদেশের যাত্রাকে মসৃণ করতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর কাছ থেকে আরও কয়েক বছর জিএসপি প্লাস সুবিধা অব্যাহত রাখতে ফিনল্যান্ডের সহযোগিতা চেয়েছেন।
বাংলাদেশ ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কিম্মো লাহদেবির্তা আজ সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎকালে তিনি এ আহবান জানান।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম. নজরুল ইসলাম এ কথা বলেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, তার দেশ ২০২৬ সাল থেকে একটি উন্নয়নশীল দেশে উন্নীত হতে যাচ্ছে।
তিনি ২০০৮ এবং ২০১৯ সালে তাঁর ফিনল্যান্ড সফর এবং দেশটির প্রেসিডেন্টের সাথে বৈঠকের কথাও স্মরণ করেন।
শেখ হাসিনা বাংলাদেশ ও ফিনল্যান্ডের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন।
রোহিঙ্গা ইস্যু নিয়ে শেখ হাসিনা বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বড় বোঝা হয়ে উঠেছে। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, গাজায় গণহত্যা এবং কোভিড-১৯ মহামারী কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের আর্থিক সহায়তা দিন দিন কমে যাচ্ছে।
তিনি বলেন, অন্যদিকে নতুন শিশুর জন্মের সঙ্গে সঙ্গে রোহিঙ্গাদের সংখ্যা ব্যাপক হারে বাড়ছে।
ফিনল্যান্ডের রাষ্ট্রদূত বাংলাদেশে জ্বালানি এবং তথ্য প্রযুক্তি (আইটি) খাত বিশেষ করে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বৈদ্যুতিক গ্রিড ব্যবস্থাপনায় বিনিয়োগে তার দেশের আগ্রহ প্রকাশ করেন।
রাষ্ট্রদূত বলেন, তার দেশ বৈদ্যুতিক গ্রিড ব্যবস্থাপনায় অত্যন্ত পারদর্শী এবং তারা এই খাতে বিনিয়োগ করতে চায়।
তিনি আরও বলেন, বাংলাদেশে বিনিয়োগের সুযোগ অন্বেষণে শিগগিরই তার দেশ থেকে একটি ব্যবসায়ী প্রতিনিধি দল ঢাকায় আসছে।
ফিনল্যান্ডের রাষ্ট্রদূত ভারতের নির্বাচন নিয়ে বাংলাদেশের অবস্থান জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গৃহীত পররাষ্ট্র নীতি ‘সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বিদ্বেষ নয়’ এই নীতি অনুসরণ করে তাঁর সরকার ‘সুপ্রতিবেশী’ সুলভ সম্পর্ক বজায় রাখছে।
এসময় অন্যান্যের মধ্যে অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ
বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন
বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী
আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত