অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ভারতীয় চোরাই ২০টন চিনিসহ আটক দুই যুবক

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে মে ২০২৪ দুপুর ০২:৪৮

remove_red_eye

৩৬০

মোঃ ইসমাইল :  ভোলায় ভারতীয় চোরাই ২০ টন চিনিসহ দুই চোরাই কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলেন ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. শাহে আলমের ছেলে মো. শাহিন (২৫) ও লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মানদারী ইউনিয়নের রতনপুর গ্রামের মো. তরিকুল ইসলামের ছেলে মো. করিম(৩৮)। এদের মধ্যে করিম ট্রাকচালক ও মো. শাহিন ব্যবসয়ী। বৃহস্পতিবার (৩০মে) বিকেলে এদের দুইজনসহ আরো চার-পাঁচজনের নামে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে সকালে এদের দুই জনকে একটি ট্রাক বোঝাই ২০ টন ভারতীয় অবৈধ চিনিসহ আটক করা হয়।
 
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র ভারত থেকে চোরাই পথে চিনি এনে বাংলাদেশী বিভিন্ন কোম্পানির নাম সম্ভলিত মোড়ক ব্যবহার করে ভোলায় সরবরাহ করে আসছে। এদের বিরুদ্ধে ভোলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সদর উপজেলার ইলিশা জংশন বাজারের ইসলামিয়া মডেল কলেজের সামনে একটি ট্রাক ভারতীয় চোরাই চিনি নিয়ে অবস্থান করছে।  এ সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান খানের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ট্রাকভর্তি ভারতীয় চিনিসহ ট্রাকচালক করিম ও চিনি ব্যবসায়ী শাহিনকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোরকারবারির সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলেও জানায় পুলিশ। 
 
ভোলা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃতদের চোরাই চিনি সরবারহের দায়ে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। একই সাথে এদের সাথে জড়িত বাকীদেরকেও আটককের চেষ্টা চলছে।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...