বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩১শে মে ২০২৪ রাত ১০:১০
৩৪৯
মোঃ ইসমাইল : ভোলায় ঘূর্ণিঝড়ে তান্ডবে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন। বৃহস্পতিবার (৩০ মে) ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের সামনে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় ৫০০ লোকের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
জানা গেছে, বাংলাদেশ কোস্টগার্ড তার দায়িত্বপূর্ণ উপকূল ও চরাঞ্চলে প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের সহায়তায় সব সময় পাশে থাকে।
২৫ মে হতে কোস্টগার্ডের সকল স্টেশন ও আউটপোস্টগুলো উপকূলীয় এলাকার বিপদগ্রস্থ শিশু, বৃদ্ধ, মহিলাসহ শত শত পরিবারকে আশ্রয় ও খাবারের পাশাপাশি চিকিৎসা সেবা প্রদান করেছে। পাশাপাশি বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ ক্ষতিগ্রস্থ ও সুবিধাবঞ্চিত নারী, শিশু ও বয়স্কদের মাঝে বস্তু সামগ্রী এবং ক্ষতিগ্রস্থদের বাড়ি নির্মাণের জন্য বিপুল পরিমাণ ঢেউটিন প্রদান করেছে।
ঘূর্ণিঝড় রেমাল এ উপকুলীয় ক্ষতিগ্রস্থ এলাকায় অসহায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের সহায়তায় পুনরায় ৩ দিনব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এই কর্মসূচির আওতায় কোস্ট গার্ড দক্ষিণ জোন কর্তৃক ভোলা জেলার সদর উপজেলাধীন ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের সামনে আজকে ত্রাণ হিসাবে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করছে।
সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার
লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত