অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

ভোলায় সাড়ে ১২ হাজার কৃষকের ৩ হাজার ৭৬ হেক্টর জমির ফসলের ব্যাপক ক্ষতি

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে মে ২০২৪ রাত ১০:১২

remove_red_eye

২৯৪

ঘুর্নিঝড় রেমালের তান্ডব
 
বাংলার কণ্ঠ প্রতিবেদক  ।। ঘুর্নিঝড় রেমালের তান্ডবে দেশের একমাত্র বিচ্ছিন্ন দ্বীপ জেলা ভোলায় কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ধার দেনা করে আবাদকৃত ফসল ঘরে তোলার আগেই জলোচ্ছ্বাস ভাসিয়ে নেয়ায় ভোলা জেলার কৃষকরা এখন দিশেহারা হয়ে পড়েছেন। 
 
ভোলা জেলা গ্ৰীস্মাকালীন সবজি,আউশ ধানের বীজ তলা,পান,কলাম, পেঁপে,আখ সহ নানা ধরনের ফসল আবাদ করে  ব্যস্ত তার মধ্যে দিন কাটাচ্ছিলো। স্বপ্ন ছিলো ঘরে ফসল তুলে বিক্রি করে ধার দেনা পরিশোধ করে লাভের মুখ দেখবেন। কিন্তু ঘুর্নিঝড় রেমালের তান্ডবে স্বপ্ন এখন দু: স্বপ্নে পরিনত হয়েছে। অস্বাভাবিক জোয়ারের পানিতে ভেসে গেছে ফসলের ক্ষেত। লন্ডভন্ড হয়ে গেছে পানের বরজ সহ সবজি ক্ষেত। কিভাবে তারা এখন খনপরিশোধ করবে তা নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। তারা বলছেন, সরকারি কোন সহযোগিতা না পেলে লোকসান পুষিয়ে তাদের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব নয়।
 
ভোলা কৃষি বিভাগের তথ্য মতে জেলায় সাড়ে ১২ হাজার কৃষকের ৩ হাজার ৭৬ হেক্টর জমির ২৫ হাজার ৮১৫ মেট্রিক টন ফসল নষ্ট হয়েছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।
 
ভোলা সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ জানান, আমারা ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতি পাশে দাঁড়িয়েছি। তারা যাতে স্বভাবিক জীবনে ফিরে আসে তার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছেন।
 
ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা  কৃষিবিদ মোঃ কামরুল হাসান জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির পাশাপাশি তাদের বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে। এবং পরবর্তীতে তাদের প্রণোদনা দেওয়া আশ্বাস দিয়েছেন।
 
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...